বিএনপির সঙ্গে কখনো ঐক্য হতে পারে না: ১৪ দল

রাজনীতি ডেস্ক, সিটিজি বার্তা২৪

রোববার, ১৪ আগস্ট, ২০১৬

kendrio-14-dol-shok-dibosher-alochona-shoba-1280x817

খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়েজিত আলোচনা সভায় ১৪ দলের নেতৃবৃন্দরা।

ঢাকা: দেশের চলমান উন্নয়ন বাধাগ্রস্ত করতেই বিএনপি-জামায়াত এখন জঙ্গিবাদী কাজ করছে। দেশে যারা জঙ্গি ও সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়, জঙ্গি দমনে তাদের সঙ্গে কোন ঐক্য হতে পারে না।

গতকাল শনিবার রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়েজিত আলোচনা সভায় ১৪ দলের নেতারা এ কথা জানান।

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ দল আয়োজিত অনুষ্ঠানে বক্তারদের আলোচনার উঠে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও ব্যক্তি জীবনের নানা দিক।

সেই সঙ্গে তাঁদের কন্ঠে ছিল, সরকারের উন্নয়ন কার্যক্রমসহ সাম্প্রতিক সময়ে দেশে সন্ত্রাসী হামলার বিষয়টি। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা সমালোচনা করেন বিএনপির বর্তমান ও অতীতের রাজনৈতিক কার্যকলাপের। যে কারণে বিএনপির সঙ্গে কখনো ঐক্য হতে পারে না বলেও মনে করেন তারা।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘যারা জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে মূলত তারা জাতির সামনে তামাশা করছে। কল্যাণপুরে যে নয়জন মারা গেছে তাদের নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের সাথে ঐক্য হয় কীভাবে।’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো ঐক্য হবে না, হওয়ার প্রশ্নই ওঠে না।’

আওয়ামী লীগের সভাপতিমন্ডলের সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘বিএনপি-জামায়াত” এদেশে বাংলা ভাইয়ের জন্ম দিয়েছে, তারা শায়েখ আবদুর রহমানের জন্ম দিয়েছে। এক কথায় হরিণ আর হায়েনার ঐক্য হতে পারে না।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, “এ জঙ্গি ঘটনাকে এ আক্রমণ গুলোকে তারা ব্যবহার করতে চেয়েছে।”

জাসদের (ইনু) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “বাংলাদেশের রাজনীতির বিষবৃক্ষ হচ্ছে বিএনপি।”

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.