বিপিএলের চতুর্থ আসর ৩ ভেন্যুতে

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম ।।

 আইএইচ মল্লিক

আইএইচ মল্লিক

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় আসরের পর্দা নামছে মঙ্গলবার। যখন মাঠে চলছে বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ফাইনাল ম্যাচটি তখনই আলোচনায় চলে আসে চতুর্থ আসর নিয়ে।

মঙ্গলবার বরিশালের ব্যাটিং ইনিংস শেষ হওয়ার পর ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরীর সঙ্গে আলাপচারিতায় এ নিয়ে কথা বলেন আইএইচ মল্লিক।

টানা খেলা চলায় এই আসরে উইকেটগুলো একদম বিশ্রাম পায়নি। যার ফলে উইকেট থেকে রান তুলে নেওয়া খুব কঠিন ছিল ব্যাটসম্যানদের জন্য। এমনটা স্বীকার করে নিচ্ছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব মল্লিক।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার টানা খেলা হয়েছে এই কারণে কিছুটা সমস্যা হয়েছে। আগামী বছর আমরা আরও একটি ভেন্যু বাড়াবো। ম্যাচগুলো ৩ ভেন্যুতে হলে মাঠে চাপ কম পড়বে। এছাড়া আগামীবার ২টি ম্যাচ কিংবা ৩টি ম্যাচ পর একদিন করে বিরতি দেবো।’

টানা দুই বছর বন্ধ থাকার পর এবারের আসরটির আয়োজন ছিল চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ জয় করে সফল একটি টুর্নামেন্ট শেষ করতে পারায় স্বস্তি প্রকাশ করেন তিনি। বলেন, ‘এটা ভালো টিম ওয়ার্ক। এটা করা আমাদের জন্য সহজ ছিল না। তারপরও আমাদের সভাপতির (নাজমুল হাসান পাপন) কারণে আমরা দ্রুত কাজগুলো করতে পেরেছি।’

বিপিএলে রিয়াদের প্রশংসা করে তিনি বলেন, ‘জাতীয় দলের মতো বরিশালের হয়ে মিডল অর্ডার আগলে রেখেছে রিয়াদ। জাতীয় দলে যে দায়িত্বটা তার থাকে সে এখানে সেটা পালন করেছে।’

এছাড়া মাশরাফির প্রশংসা করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। তার অসাধারণ নেতৃত্বের কারণে জাতীয় দল বিশ্বকাপের পর থেকে দুর্দান্ত ক্রিকেট খেলছে বলে মনে করেন মল্লিক।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image