মন্ট্রিলের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর লন্ডন ত্যাগ

আন্তর্জাতিক,  সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬
14371957_676284955863662_1118702419_n
লন্ডন প্রতিনিধি : কানাডা ও যুক্তরাষ্ট্র সফরের পথে যুক্তরাজ্যের লন্ডনে ২২ ঘণ্টার যাত্রাবিরতি শেষে কানাডা’র মন্ট্রিলের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার যুক্তরাজ্য স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী এয়ার কানাডার ফ্লাইট এসি-৮৬৫ হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।
এ সময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আক্তার হোসেন ভূঁইয়া (মিরন) ও যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী এবং প্রবাসী বাংলাদেশী বাকশায়ারের স্টক পার্ক হোটেলের লবিতে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ট্রিলে ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ) এবং নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের জন্য ১১ দিনের কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে সফর করছেন।
কানাডা সফর শেষে ১৮ সেপ্টেম্বর দুপুরে এয়ার কানাডার একটি ফ্লাইটে নিউ ইয়র্ক পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
সফর শেষে ২৬ সেপ্টেম্বর বিকালে শেখ হাসিনা ঢাকায় ফিরবেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.