মহেশপুরে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

Bnp-Mohespurঝিনাইদহ প্রতিনিধিঃ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহু চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ দল বি,এন,পি ৩৮ বছর পূর্ণ করে উনচল্লিশে পা রাখলো বিএনপি, তার জন্য মহেশপুর উপজেলার ৬নং নেপা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্দোগে পালিত হয়েছে ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

বিকাল ৪ টার সময় ইউনিয়ন বিএনপির কার্য্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন(মহির) সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুর রহমান প্রধান শিক্ষক বাকোসপোতা মাধ্যমিক বিদ্যালয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ উজ্জল হোসেন সাধারণ সম্পাদক যুবদল ৬নং নেপা ইউনিয়ন, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আশাদুজ্জামান হিরা সাধারণ সম্পাদক স্বেচ্ছা সেবক দল নেপা ইউনিয়ন ও জনাব ডাঃ মোঃ হামিদুর রহমান সাংগঠনিক সম্পাদক জিয়া পরিষদ মহেশপুর উপজেলা শাখা, আবুল বাসার যুগ্ন-ক্রীড়া সম্পাদক মহেশপুর উপজেলা শাখা, সে সময় আরো উপস্থিত ছিলেন মোঃ শামছুজ্জোহা, মোঃ উজ্জল হোসেন, মোঃ হারেজ সহ ছাত্র নেতা মোঃ আহসান হাবীব, মশিয়র রহমান,শিমূল হোসেন, সোহেল রানা, আশরাফুল ইসলাম প্রমূখ।

অপর দিকে ২ নং ফতেপুর বিএনপির উদ্দোগে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।উক্ত অনুষ্ঠানে থানা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম সর্দ্দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কেক কাটেন ও বক্তব্য রাখেন মোঃ মহিউদ্দিন(মহি) সাধারণ সম্পাদক মহেশপুর উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ শওকত আলী, অধ্যক্ষ, শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ, ২নং ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সবুর, আসলাম পারভেজ, ছাত্র নেতা মীর কবির হোসেন, যুবদল নেতা উমর আলী ভূঁইয়া।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.