মাহমুদউল্লাহ-নাফীসের ব্যাটে শতরান পেরিয়ে বরিশাল

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

BPL2015finalখেলা ডেস্ক ঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তৃতীয় আসরের ফাইনালে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস।

টসে জিতে ফিলিইংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টস হেরে ব্যাট করছে বরিশাল বুলস।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল বুলসের সংগ্রহ ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রান। ব্যাট করছেন শাহরিয়ার নাফীস ও মাহমুদউল্লাহ রিয়াদ। এ জুটির সংগ্রহ ৬৬ রান। আউট হয়ে ফিরে গেছেন মেহেদী মারুফ (১১), সেকুজি প্রসন্ন (৩৩) ও সাব্বির রহমান (৯)।

বিপিএলের দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল মাশরাফি বিন মর্তুজা ও  মাহমুদউল্লাহ রিয়াদ।  মাশরাফি বিন মর্তুজা ঢাকা গ্ল্যাডিয়েটরসকে এবং মাহমুদউল্লাহ রিয়াদ চিটাগং ভাইকিংসকে নেতৃত্ব দিয়েছিলেন।  সে ম্যাচে মাশরাফির হাতে উঠে বিপিএলের শিরোপা।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image