সোমবার, ০৩ অক্টোবর ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
চট্রগ্রাম : চট্টগ্রাম নগরীর ৩২ নং ওয়ার্ডের হাজারী গলি ও জামালখান রোডস্থ সিটি কর্পোরেশনের বিপনী বিতানে আধুনিক প্রযুক্তি ও সুযোগ-সুবিধা সম্বলিত নিট এন্ড ইট্ নামে ২টি ফাস্ট ফুডের দোকান আজ সোমবার সকালে উদ্বোধন করা হয়। ফিতা কেটে এ ২টি ফাস্ট ফুডের দোকান শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
সুবীর সাহা, মোহাম্মদ আইয়ুব, লায়ন আশীষ কুমার ভট্টচার্য ও মোমিনুল হক চৌধুরীর মালিকানাধীন এ ২টি ফাস্ট ফুডের দোকান উদ্বোধন করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, গুন ও মানে আধুনিকতার পরিবেশে গড়ে উঠা এ সকল খাদ্যের দোকান এর খাবার গ্রহণ করে মানুষ স্বাস্থ্যের কোন ঝুঁকিতে পড়বে না।
তিনি আশা করেন, স্বাস্থ্য সম্মত পরিবেশ অঠুট রেখে ফাস্ট ফুডের দোকান পরিচালিত হবে। অনুষ্ঠানে প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম ও পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট চন্দন তালুকদার বিশেষ অতিথি ছিলেন। এ ছাড়াও সমীর সিকদার, শফিউল আজম, সুনীল চৌধুরী, এডভোকেট গোতম হাজারী, এ এম মোনায়েম, জয়ন্ত বণিক ও প্রবীর বণিক সহ অন্যরা উপস্থিত ছিলেন।




