শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫
আতিক মাসুদ, সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক ঃ বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে শুরু থেকেই খেলার কথা ছিল স্পিনার ইলিয়াস সানীর। পরিকল্পনা ছিল বিপিএলে ‘অলৌকিক’ কিছু করে জাতীয় দলে ফের জায়গা করে নিবেন তিনি। কিন্তু ইনজুরি সকল পরিকল্পনা ভেস্তে দিল।
গত ১৭ নভেম্বর মিরপুরের একাডেমি মাঠে বোলিং অনুশীলনের সময় ফিরতি ক্যাচ ধরতে গিয়ে ডানহাতের তালু ফেটে যায় ইলিয়াস সানীর। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা ছয়টা সেলাই দিয়ে দেন।
শুক্রবার সংবাদমাধ্যমকে ইলিয়াস সানী বলেন, ‘হাতের তালুতে এখনো ব্যাথা আছে। ডাক্তার বলেছেন দশ-বারো দিন সময় লাগবে। এ হিসেবে প্রথম দিকের কয়েকটি ম্যাচ মিস করবো তা নিশ্চিত।’
বিপিএলের উদ্বোধনী ম্যাচে ২২ নভেম্বর রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ইলিয়াস সানী। ঢাকায় তাদের পরের ম্যাচ গুলো হচ্ছে ২৩,২৪,২৬ নভেম্বর।
দ্বিতীয় পর্বে চিটাগং ভাইকিংসের পরবর্তী ম্যাচ ৩০ নভেম্বর, চট্টগ্রামে। ইলিয়াস সানী চট্টগ্রামে দ্বিতীয় পর্বের ম্যাচ খেলতে আশাবাদী।
চিটাগং ভাইকিংসের স্কোয়াডে ইলিয়া সানী বাদে স্পিনার আছে এনামুল হক জুনিয়র, পাকিস্তানের ইয়াসির আলী ও সাঈদ আজমল, শ্রীলঙ্কার জীভান মেন্ডিস, দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসেন।
এদিকে ইনজুরিতে পরেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার কামরুল ইসলাম রাব্বী। ডানহাতের বৃদ্ধাঙ্গুলে বোলিং মেশিনে ব্যাটিং করার সময় ব্যাথা পান তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সও তাদের প্রথম চারটি ম্যাচে কামরুলকে মিস করবেন।





