‘যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদে সহযোগীদের উচ্ছেদ করা জাতীয় দায়িত্ব’

রিজওয়ানুল শামস, সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬

ছবি: ফোকাস বাংলা

ছবি: ফোকাস বাংলা

জঙ্গি দমনের পাশাপাশি যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদে সহযোগীদেরও উচ্ছেদ করে দেশে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা প্রধান জাতীয় ও রাজনৈতিক কর্তব্য বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের একাংশের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় স্বাগত বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘গুলশান-শোলাকিয়ার ঘটনার পর খালেদা জিয়া আরেকবার প্রমাণ করলেন, জঙ্গি-সন্ত্রাসীদের সঙ্গে পার্টনারশিপের রাজনীতি অব্যাহত রেখেছেন। সুতরাং বাংলাদেশকে যদি জঙ্গিমুক্ত করতে হয়, শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের জঙ্গি দমনও করতে হবে, তার সঙ্গে সঙ্গে জঙ্গিদের যারা পার্টনার এবং দোসর, তাদের প্রতিহত করতে হবে। একঘরে করতে হবে এবং বর্জন করতে হবে। এটি একটি কঠিন সিদ্ধান্ত। কিন্তু বাংলাদেশের সামনে এর বাইরে এর বিকল্প কিছু নাই।’

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি কখনো গাড়িতে আগুন দিয়ে, কখনো মানুষ হত্যা করে দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তারা সফল হতে পারেনি।’

মন্ত্রী বলেন, জঙ্গি সমস্যার মাধ্যমে বিএনপি-জামায়াত দেশকে পিছিয়ে দিতে চায়। তবে জনগণকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পুরোপুরি দমন করবে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.