বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
স্পোর্টস ডেস্কঃ ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘরোয়া লিগ ও সর্বশেষ বিপিএলে ভালো পারফমেন্সের দরুন দলে ডাক পেয়েছেন আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন ও নুরুল হাসান।
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ের অন্যতম কারিগর রনির দলে ডাক পাওয়া নিশ্চিত ছিল আগে থেকেই।টুর্নামেন্টে ২১ উইকেট নিয়ে তিনি ছিলেন দ্বিতীয় সেরা উইকেট শিকারী। বিপিএল নিজেদের সেরা দিতে পারেননি মোসাদ্দেক ও নুরুল। কিন্তু প্রতিভাবান দুই তরুণের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।
ডাক পাওয়া ক্রিকেটারদের আগামী ৩ জানুয়ারি (রোববার) সকাল সাড়ে নয়টায় মিরপুরে বিসিবি ক্রিকেট একাডেমীতে ট্রেনার মারিও ভিল্লাভারায়নের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
বাংলাদেশের প্রাথমিক দল: তামিম ইকবাল,ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, জহুরুল ইসলাম, আবু হায়দার, আল আমিন হোসেন, এনামুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী,মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, সোহাগ গাজী,মোহাম্মদ মিঠুন, আবুল হাসান, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, নাসির হোসেন, সাকলাইন সজীব, নুরুল হাসান ।





