সিটিজিবার্তা২৪ডটকম অনুর্ধ্ব-১৮ টি ২০ বিজয় দিবস ক্রিকেট টুুর্নামেন্ট”; রাঙ্গুনিয়া ক্রিকেট একাডেমীর জয়

বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম

mn

 

ক্রীড়া প্রতিবেদক ঃ এসোসিয়েশন অফ চিটাগাং ক্রিকেট কোচেস আয়োজিত “সিটিজিবার্তা২৪.কম বিজয় দিবস অনুর্ধব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট” আজকের প্রথম খেলায় জয় পেয়েছে রাঙ্গুনিয়া ক্রিকেট একাডেমী ও ২য় খেলা টাই হয়েছে।

দিনের প্রথম ম্যাচে টস জিতে রাঙ্গুনিয়া ক্রিকেট একাডেমীর বিপক্ষে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় স্বাধীনতা ক্রিকেট একাডেমী। রাঙ্গুনিয়া ক্রিকেট একাডেমী নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে।দলের পক্ষে হাসিব ৪৯ রান করে। আরফান ও রাসেল উভয়েই ২টি উইকেট লাভ করে।জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে সবাধীনতা ক্রিকেট একাডেমী ।রাসেল করে ৫৯ রান এবং কাইয়ুম ২টি উইকেট লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় হাসিব। ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার প্রদান করেন্ সাবেক ক্রিকেটার জুলফিকার বাবু ।

দিনের ২য় ম্যাচে টস জিতে চিটাগাং ক্রিকেট একাডেমীর বিপক্ষে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় মিলেনিয়াম ক্রিকেট একাডেমী এবং নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। রাফি ৬২ ও মুরাদ করে ২১ রান। তানভীর ২৪ রানে ৩টি উইকেট লাভ করে। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ঠিক ১৩৯ রান সংগ্রহ করে চিটাগাং ক্রিকেট একাডেমী। সজীব ২৯ রান করে। রাফি ও ইমন ৩টি করে উইকেট লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় রাফি।

আগামীকাল দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে ইস্পাহানী ক্রিকেট একাডেমী ও রাইজিং স্টার ক্রিকেট একাডেমী এবং ২য় খেলায় মুখোমুখি হবে উদীয়মান ক্রিকেট একাডেমী ও কর্ডিয়াল ক্রিকেট একাডেমী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image