রাকাব গাবতলী শাখা ব্যবস্থাপকের শ্রেষ্ঠ ব্যবস্থাপক সম্মাননা লাভ

শুক্রবার,৩০ সেপ্টেম্বর ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

img_4899বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে উপজেলা শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক স্বীকৃতি স্বরূপ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গাবতলী শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলম মহসীন’কে গতকাল বৃহস্পতিবার ইউএনও’র কার্যালয়ে কৃষি ঋণ কমিটির সভায় সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। উপজেলা কৃষি ঋণ কমিটির সভাপতি ইউএনও মুহাঃ আহসান হাবিব এ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান শহীদ সরকার, সোনালী ব্যাংক গাবতলী শাখা ব্যবস্থাপক শাহাদৎ হোসেন সিরাজী, রূপালী ব্যাংক গাবতলী শাখা ব্যবস্থাপক খন্দকার রাহাত মাহমুদ, রাকাব রামেশ্বরপুর শাখা ব্যবস্থাপক জহুরুল ইসলাম, দূর্গাহাটা শাখা ব্যবস্থাপক কেএম নুরুল ইসলাম, লাংলুহাট শাখা ব্যবস্থাপক বদরুল আলম’সহ বিভিন্ন ব্যাংক শাখা ব্যবস্থাপকবৃন্দ। উপজেলা কৃষি ঋণ কমিটির সভাপতি ইউএনও মুহাঃ আহসান হাবিব বলেন, সততা ও স্বচ্ছতার সাথে হয়রানিমুক্তভাবে উত্তম গ্রাহক সেবার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় উপজেলায় শ্রেষ্ঠ ব্যবস্থাপক স্বীকৃতি দেয়ার ফলে অন্যন্য ব্যবস্থাপকগণ উন্নততর গ্রাহক সেবায় প্রতিযোগিতা করবেন। তিনি রাকাব গাবতলী শাখার ভূয়শী প্রশংসা করেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.