Friday,11 May 2018
Ctgbarta24.com
চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দুইথানা কোতয়ালী এবং আকবর শাহ’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে।
বৃহস্পতিবার (১০ মে) বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মো. ইকবাল বাহার এই আদেশ দিয়েছেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মহসীনকে। সিএমপির ‘চৌকস কর্মকর্তা’ হিসেবে পরিচিত মহসীন নগরীর বাকলিয়া এবং বায়েজিদ বোস্তামি থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কোতয়ালী থানার বর্তমান ওসি জসিম উদ্দিনকে পাঠানো হয়েছে আকবর শাহ থানায়।
অন্যদিকে, আকবর শাহ থানার বর্তমান ওসি আলমগীর মাহমুদকে শিল্প পুলিশে বদলি করা হয়েছে।




