সেন্টমার্টিন জামে মসজিদের ইমাম ও খতিবের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম : 

imamসংবাদ বিজ্ঞপ্তি:

সেন্টমার্টিন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব, ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাও. আবুল হোসাইন এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

৬ ডিসেম্বর বুধবার বিকালে সেন্টমার্টিন বড় মসজিদের সামনে এ কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মহিলা সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে সম্পূর্ণ মিথ্যা, হয়রানি, মানহানি ও উদ্দেশ্য প্রনোদিতভাবে সেন্টমার্টিন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবকে আসামী করা হয়। এলাকার ধর্মপ্রাণ সাধারণ মানুষ  আজ দুই সপ্তাহ ধরে তাদের ইমামতিতে নামাজ পড়তে পারেনি।

মানববন্ধনে আরো বলা হয়, স্থানীয় কয়েকজন চিহ্নিত ব্যক্তি পরিকল্পিতভাবে মসজিদের ইমামকে মিথ্যা নারী নির্যাতন মামলার আসামী করে এলাকা ছাড়া করেছে। ঘটনাটি খুবই নিন্দনীয়। ঘটনার সুষ্ঠ তদন্তপূবর্ক নিরাপরাধ আলেম মাও. আবুল হোসাইন এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে প্রশাসনের প্রতি দাবী জানানো হয়।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image