সলিম উল্লাহ, সিটিজিবার্তা২৪ডটকম
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০১৬
মক্কা: পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
স্থানীয় সময় বুধবার রাত ১০ টায়, জেদ্দা বিমানবন্দর পৌঁছান তিনি।
এ সময় রয়েল প্রটোকলের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
এদিকে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ এবং পবিত্র হজ পালনে লন্ডন থকে সৌদি আরবে পৌঁছেছেন, তার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
তাদের সাথে আছেন পরিবারের অন্য সদস্যরাও।





