সৌদি আরবে ১২ সেপ্টেম্বর ঈদুল আজহা

আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬

Eid-09-02-06.52.57

রিয়াদ: সৌদি আরবের আকাশে গতকাল বৃহস্পতিবার কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হলো। এই হিসেবে আগামী ১২ সেপ্টেম্বর সোমবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে।

বৃহস্পতিবার রাতে সৌদি সুপ্রিম কোর্ট রাজকীয় ফরমান জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে উদযাপিত হয় ঈদ উৎসব।

সেই হিসাব অনুযায়ী ‘আগামী ১৩ সেপ্টেম্বর, মঙ্গলবার বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা।’

পবিত্র আল কোরান এবং হাদিসের বর্ণনায়, আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম (আ.)-কে স্বপ্নে তাঁর সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন। এই আদেশ অনুযায়ী ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি করার জন্য প্রস্তুত হলে আল্লাহ সন্তুষ্ট হন। তার পরিবর্তে পশু কোরবানির আদেশ হয়।

এ ঘটনাকে স্মরণ করেই সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা প্রতিবছর ঈদুল আজহা পালন করে। হিজরি বর্ষপঞ্জি হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত তিনদিন ধরে ঈদুল আজহার উৎসব চলে।

হিজরি চন্দ্র বছরের গণনা অনুযায়ী,  ঈদুল ফিতর ও ঈদুল আজহার মাঝে দুই মাস ১০ দিনের ব্যবধান থাকে। দিনের হিসেবে যা সর্বোচ্চ ৭০ দিন পর্যন্ত হতে পারে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.