Friday,04 May 2018
ctgbarta24.com
বিশেষ সংবাদদাতা : নগরীর হালিশহর থেকে ১৩ লাখ পিস ইয়াবাসহ দুই ভাইকে আটক করেছে ডিবি পুলিশ।আটক ইয়াবার মূল্য ৪৫ কোটি টাকা বলে জানায় পুলিশ। এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (০৩) মে হালিশহর থানাধীন শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকার জেড এস এঞ্জেন্স বিল্ডিং, ৪র্থ তলা/ফ্লাট নং-F-4B এ বিশেষ অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, আশরাফ আলী (৪৭) ও মোঃ হাসান (২২) নাইক্ষংছড়ি থানার মৃত তৈয়বের পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ হালিশহর থানাধীন শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকার জেড এস এঞ্জেন্স বিল্ডিং, ৪র্থ তলা/ফ্লাট নং-F-4B এ রাত ১০.৪০ মিনিট থেকে রাত ০৩ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে আটককৃতদের কাছ ০২টি বস্তায় ৩০টি বড় প্যাকেটের মধ্যে ৩০০০০০ (তিন লক্ষ) ইয়াবা ট্যাবলেট এবং নিচে পার্কিং এ থাকা প্রাইভেটকার চট্টমেট্রো-গ-১১-৫৯২৪ হতে ০৫টি বস্তায় ১০০(একশত) টি বড় প্যাকেটের মধ্যে ১০০০০০০ (দশ লক্ষ) ইয়াবা ট্যাবলেট, সর্বমোট (৩০০০০০+১০০০০০০) = ১৩০০০০০ (তের লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আশরাফ আলী (৪৭) ও মোঃ হাসান (২২), উভয়ে আপন সহোদর ভাই। আশরাফ আলী ১৯৯৮ সাল হইতে ২০১৭ সাল পর্যন্ত সৌদি আরবে ছিল। সৌদি আরবে থাকাকালীন সময় রোহিঙ্গা আব্দুর রহিমের সাথে পরিচয় হয়। বার্মার নাগরিক রোহিঙ্গা আব্দুর রহিম বার্মার নাগরিক লা-মিম এর সাথে পরিচয় করিয়ে দেয়। গত বছরের ০৭ ই অক্টোবর আসামী আশরাফ আলী সৌদি আরব থেকে বাংলাদেশে আসে। রোহিঙ্গা আব্দুর রহিম এর সাথে যোগাযোগ করে বেশ কয়েকবার বার্মা হইতে ইয়াবা ট্যাবলেট সমুদ্র যোগে বাংলাদেশে নিয়ে এসেছিল। গত ০৭ এপ্রিল বিমান যোগে আশরাফ আলী ঢাকা হইতে রেংগুন যায়। রোহিঙ্গা আব্দুর রহিম সহ রেংগুনে হোটেল এলিমিউন এ অবস্থান করে। বার্মার নাগরিক লা-মিম এর নিকট হইতে ইয়াবা সংগ্রহ করার পর সাগর উত্তাল থাকায় রওয়ানা দিতে বিলম্ব করে।
গত ৩০ এপ্রিল রেংগুন হইতে একটি ট্রলার ও স্পীড বোড সহ ইয়াবা ট্যাবলেট নিয়া রওয়ানা হয়। সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সমুদ্রে ট্রলার হইতে ইয়াবা ট্যাবলেট গুলো স্পীড বোটে স্থানাস্তর করিয়া আসামী আশরাফ আলী নিজেই স্পীড বোট চালিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে কুতুবদিয়া চ্যানেল এ ঝড়ে কবলে পড়ে স্পীড বোড উল্টে গেলে স্থানীয় মাছ ধরা ট্রলারদের সহায়তায় ইয়াবা ট্যাবলেট এর বস্তাগুলো উদ্ধার করে। মাছ ধরা ট্রলার এর মাঝিকে বিভিন্ন কসমেটিক্স বার্মা হইতে আনিতেছে বলে জানায়। মাছ ধরা ট্রলারের সহায়তায় ইয়াবা ট্যাবলেটগুলো ০২ মে ভাটিয়ালী জেলে পাড়া ঘাটে নিয়ে আসে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানা যায়।




