২৪ ডিসেম্বরের পরিবর্তে ২৫ ডিসেম্বর ঈদ-ই মিলাদুন্নবীর ছুটি ঘোষণা

সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

eidডেস্ক সংবাদ : আগামী ২৫ ডিসেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ঈদ-ই মিলাদুন্নবীর ছুটিও ঘোষণা করেছে সরকার। একই দিনে বড়দিনের ছুটিও পড়েছে।

রোববার (২০ ডিসেম্বর) সরকারের নির্বাহী আদেশে ২৪ ডিসেম্বরের পরিবর্তে ২৫ ডিসেম্বর ঈদ-ই মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০১৫ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী ২৪ ডিসেম্বর ঈদ-ই-মিলাদুন্নবীর ছুটি নির্ধারিত ছিল।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে ৬৩৩ খ্রিস্টাব্দের একই তারিখে মারা যান তিনি।

মহানবীর জন্ম ও মৃত্যুর দিনটি বিশ্বের মুসলমানরা ঈদ-ই মিলাদুন্নবী হিসেবে পালন করেন।

দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি গত ১২ ডিসেম্বরের সভায় ২৫ ডিসেম্বর ঈদ-ই মিলাদুন্নবী পালনের দিন নির্ধারণ করে দেয়।

আদেশে বলা হয়, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানকে জনস্বার্থ বিবেচনা করে ঈদ-ই মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করতে হবে।

অন্যদিকে যিশু খ্রিস্টের জন্মদিন ২৫ ডিসেম্বর বড়দিন উৎসব উদযাপন করেন খ্রিস্টানরা। এবারের বড়দিনের ছুটিও পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image