এই মাত্র:

২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের দাবি

Sunday, 25 March 2018

ctgbarta24.com

২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের দাবি জানিয়েছে যুদ্ধদলিল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রোববার (২৫ মার্চ )  দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় বলা হয়, জাতিসংঘ ষোষিত ৯ ডিসেম্বরের গণহত্যা প্রতিরোধ দিবস পালনে ঐতিহাসিক কোনো ঘটনা না থাকায় ২৫ মার্চের স্বীকৃতির দাবি যুক্তিযুক্ত।

যুদ্ধ দলিলের কন্ট্রিবিউটর সামিউল হাসান প্রান্ত বলেন, আমাদের দাবি ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস পালিত হবে, এটা আমরা চাই। কেননা জাতিসংঘে প্রতিবছর ৯ ডিসেম্বর গণহত্যা প্রতিরোধ দিবস পালন করে। এই তারিখের পিছনে আমাদের কোন ঐতিহাসিক ঘটনা নেই। কিন্তু বাংলাদেশে ১৯৭১ সালের ২৫ মার্চ পাক হানাদার বাহিনী আমাদের ওপর নির্মম গণহত্যা চালিয়েছে।

পাকিস্তানের এই গণহত্যা সারা বিশ্বের মানুষকে জানাতে হবে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image