শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ,২০১৪
সিটিজি বার্তা ২৪ ডটকম
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম ঃ চট্টগ্রাম মহানগরীতে সংবাদপত্রের ভুয়া স্টিকারধারী একটি জিপ গাড়ি আটক করেছে পুলিশ। একই গাড়ি থেকে তিনটি ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগরীর অলঙ্কার মোড় এলাকা স্থানীয় পুলিশ বিটের সদস্যরা এই গাড়িসহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) এস এম তানভির আরাফাত সংবাদ মাধ্যম কে বলেন, ‘সকালে সংবাদপত্রের স্টিকার লাগানো একটি পাজেরো জিপ অলঙ্কার মোড় এলাকা অতিক্রম করার সময় পুলিশের নিয়মিত টহল দলের সন্দেহ হয়। দায়িত্বরত পুলিশ গাড়িটিকে থামার সঙ্কেত দিলে গাড়িটি সঙ্কেত উপেক্ষা করে পালানোর চেষ্ঠা করে। পরে পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করে।
পরে গাড়িতে থাকা তিন যুবকের দেহ তল্লাশি করে তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গাড়িতে সংবাদপত্রের স্টিকার লাগানো থাকলেও এর স্বপক্ষে যুবকরা কোন কাগজপত্র দেখাতে পারেননি।
Ctgbarta24.com 24 hours Online News Paper
