সিটিজিবার্তাডেক্স, ২২ সেপ্টেম্বর
২০২২ সালে কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে অনেক দিন ধরেই চলছিল সমালোচনা। আয়োজক হিসেবে কাতারের নির্বাচিত হওয়া, বিশ্বকাপ ফুটবল আয়োজনের সময় কাতারের তাপমাত্রা, অবকাঠামো নির্মাণে যুক্ত শ্রমিকদের ওপর অমানুষিক নির্যাতনসহ নানা বিষয়ে অভিযোগ ছিল। তবে অভিযোগ-সমালোচনার পরও কঠোর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ইতস্তত করছিল বিশ্বফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে এবার ফিফার শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, কাতার থেকে বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে ফিফা। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি সংস্থাটি।
সোমবার ফিফার নির্বাহী কমিটির সদস্য থিও সোয়ানসিগার জার্মান ক্রীড়া সাপ্তাহিক স্পোর্ট বিল্ডকে বলেন, ‘ব্যক্তিগতভাবে অামি মনে করছি, ২০২২ সালের বিশ্বকাপ কাতারে হচ্ছে না।’
তাপামাত্রা নিয়ন্ত্রণে নানা প্রযুক্তিগত উন্নয়নের কথা বলে অাসছিল কাতার। তবে ফিফার এই কর্মকর্তা বলেন, ‘কাতারের এমন পরিস্থিতিতে বিশ্বকাপের দায়িত্ব নিতে পারবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা। কাতার হয়তো স্টেডিয়ামের তাপমাত্রা নিয়ন্ত্রণে সব ব্যবস্থাই করছে। কিন্তু শুধু স্টেডিয়ামকে কেন্দ্র করেই তো আর বিশ্বকাপ অায়োজন হয় না। সারা বিশ্ব থেকে ভক্ত-সমর্থকরা ওই সময় কাতারে অাসবে। অার এই তাপমাত্রা হয়তো তাদের জন্য শারীরিক হুমকি হয়েও দেখা দিতে পারে। তাই ফিফা এ নিয়ে জবাব দিতে রাজি নয়। ‘
Ctgbarta24.com 24 hours Online News Paper
