সিটিজিবার্তাডেক্স, ২২ সেপ্টেম্বর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরের কোনো যৌক্তিকতা নেই। তাছাড়া ১৮০ জনের বিশাল বহর নিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়া রাষ্ট্রীয় অর্থের অপচয়।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনে আজ সোমবার বিকেলে হরতাল পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। তিনি মোট ১৮০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
বিচারপতিদের অভিশংসন সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীর প্রতিবাদে বিএনপি জোট আবারো কর্মসূচি দিবে কিনা এই প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ভবিষ্যতে জানানো হবে। কাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়ীয়া ও পরে জামালপুরে জনসভা আছে। এগুলো শেষ হওয়ার পর।
Ctgbarta24.com 24 hours Online News Paper
