যাত্রী ছাউনীর পরিষ্কারক ক্রেয়ার্নস!
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৫
স্পোর্টস ডেস্ক, সিটিজি বার্তা ২৪ ডটকম
ঢাকা: মন্দ ভাগ্য আর কাকে বলে!
এক সময় কাড়ি কাড়ি টাকা কামিয়েছেন ক্রিস ক্রেয়ার্নস। ব্যয়ও করেছেন প্রচুর। কিন্তু নামের পাশে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ দ্রুত বদলে দিয়েছে নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটারের জীবন। তাই এখন ঘণ্টায় মাত্র ১৭ ডলার আয় করার জন্য যাত্রী ছাউনী পরিষ্কার করছেন ব্লাক ক্যাপস ক্রিকেটার।
শুনতে অবাক লাগলেও এটাই কেয়ার্ন্সের কঠিন বাস্তব। অকল্যান্ড কাউন্সিলের অধীনস্ত বিভিন্ন যাত্রী ছাউনীতে এখন প্রতিদিন সকালে ট্রাক চালিয়ে যান কেয়ার্নস। ওই ট্রাকের মধ্যে যুক্ত থাকা পানির ট্যাঙ্কারের পাইপ দিয়ে যাত্রী ছাউনী পরিষ্কার করেন কিংবদন্তি অলরাউন্ডার। না কোনও ছবির চিত্রনাট্য নয় এটা। আসলে এটাই এখন কেয়ার্নেসের জীবিকা কঠিন বাস্তবতা।
ম্যাচ ফিক্সিংয়ে তার নাম জড়িয়ে যাওয়ায় কেয়ার্নসকে এখন আইনজীবী পুষতে হচ্ছে। যার জন্য পারিশ্রমিকের মোটা টাকাও ব্যয় করতে হচ্ছে তাকে। তাছাড়া ছেলেমেয়ে ও বউকে নিয়ে সংসার তো আছেই। ফলে অনেকটা বাধ্য হয়ে বিরূপ অভ্যর্থনার এই জীবনযাপন করতে হচ্ছে হার্ডহিটার ক্রেয়ার্নসকে। কারণ জীবনের ২২ গজে এখন এক পরাজিত সৈনিকের নাম তিনি।
অথচ চার বছর আগে দুবাইতে রাজকীয় জীবনযাপন করতেন কেয়ার্নস। ৩.২ ক্যারেটের হীরে কিনে নিজের তৃতীয় পক্ষের স্ত্রীকে ভালবাসার প্রস্তাব দেওয়ার মতোও ক্ষমতা রাখতেন তিনি। বিষয়টি নিয়ে কেয়ার্নসের স্ত্রী ক্রোসার বলছেন, ‘এই কাজই করতে হচ্ছে তাকে। কারণ তা ছাড়া আর কোনও উপায় নেই ওর। আমাদের নিজের বাড়ি পর্যন্তও নেই। বাড়িভাড়া করেই থাকতে হচ্ছে আমাদের।’
প্রসঙ্গত, বিশ্বের সর্বকালের সেরা দশ অলরাউন্ডার মধ্যে কেয়ার্নসের নাম তোলেন অনেকে। আন্তর্জাতিক ক্রিকেটে আট হাজারের বেশি রান রয়েছে তার। ৪২০টি উইকেটেও রয়েছে তার ভাড়ারে। সেই কেয়ার্নসকে যে এইদিন দেখেতে হবে সেটা হয়তো তার কোনো শত্রুপক্ষও ভাবেনি।
যাত্রী ছাউনীর পরিষ্কারক ক্রেয়ার্নস 2014-09-18