চট্টগ্রামে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪ ০৯:৪৫

সিটিজি বাতর্া ২৪ ডটকম

মেহেদি হাসান ফাহিম

Untitled-8_0  চট্টগ্রাম নগরীর হালিশহর ঈদগাহ বড়পুকুরপাড় এলাকার রোকসানা আক্তার ওরফে জ্যোৎস্না হত্যা মামলায় তার স্বামীসহ ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আসামিরা হলেন- নিহত জ্যোৎস্নার স্বামী মো. ছিদ্দিক ওরফে সাগর বৈদ্য (৩২) ও মো. সুমন ওরফে সুজন (২৬)।

বৃহস্পতিবার ২ আসামিকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর নিজ ভাড়া বাসার শয়ন কক্ষে খুন হন জ্যোৎস্না। এ ঘটনার পর তার স্বামী সাগর পলাতক ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় গুহ জানান, কুমিল্লা জেলার নাঙ্গলকোট থেকে গ্রেফতারের পর বৃহস্পতিবার ২ আসামিকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

About admin