সোমবার,২২ সেপ্টেম্বর, ২০১৪
সিটিজি বাতর্া২৪ ডটকম
স্পোর্টস ডেস্ক
ডি মারিয়া, রাদামেল ফ্যালকাও, ওয়েন রুনি ও রবিন ফন পার্সির মতো খেলোয়াড়কে নিয়েও ভাগ্য পাল্টাছে না ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের।
রোববার অপেক্ষাকৃত দুর্বল দল লিচেস্টারের বিপক্ষে ৫-৩ গোলে হেরেছে ইংলিশ লিগের সবচেয়ে সফলতম ক্লাবটি। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে চার গোল হজম করে মৌসুমের দ্বিতীয় পরাজয়ের স্বাদ নিল ম্যান ইউ। ম্যাচের শুরুতে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। রবিন ফন পার্সি মৌসুমের প্রথম গোল করে লিড এনে দেন।
রাদামেল ফ্যালকাওয়ের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন পার্সি। তিন মিনিটের ব্যবধানে ডি মারিয়া গোল রক্ষককে বোকা বানিয়ে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। পরের মিনিটেই লিচেস্টারের হয়ে গোল করেন ওলে। স্কোর লাইন ম্যানচেস্টার ২ ও লিচেস্টার ১ ।
প্রথমার্ধে আর কোনো দল গোলের দেখা না পাওয়া লিড নিয়ে মাঠে ছাড়ে ম্যান ইউ। তবে দ্বিতীয়ার্ধে ফিরেই সফরকারীদের উপর চেপে বসে লিচেস্টার। ৫৭ মিনিটে ডি মারিয়ার বাড়ানো পাস থেকে গোল করেন হারেরা। এরপরই কিং পাওয়ার স্টেডিয়ামের দৃশ্যপট পাল্টে যায়। ৩৩ মিনিটে ম্যান ইউর জালে চারবার বল পাঠায় স্বাগতিক দল। শুরুটা করেন ডেভিড নিউজেন্ট। ৬২ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। দুই মিনিটের ব্যবধানে আর্জেন্টিনার এস্টাবান ক্যাম্বিয়াসো গোল করে লিচেস্টারকে সমতায় ফেরান। স্কোরলাইন ৩-৩।
এরপর ৭৯ মিনিটে ইংলিশ ফুটবলার জেমি ভার্ডির গোলে প্রথমবারের মত ম্যাচে লিড নেয় স্বাগতিক দল। ম্যাচের শেষ দশ মিনিটে লিচেস্টারের হয়ে পঞ্চম ও শেষ গোলটি করেন ওলে। ম্যানচেস্টারকে হারিয়ে লিগে পয়েন্ট তালিকায় ছয়ে উঠে এসেছে লিচেস্টার। ৫ ম্যাচে ২ জয়, ২ পরাজয় ও ১ ড্র নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে তারা। পয়েন্ট ৮।
অন্যদিকে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বাদশ স্থানে লুই ফান গাল শিষ্যদের।
Ctgbarta24.com 24 hours Online News Paper
