দিনাজপুরে ছাত্রীকে ধর্ষণ করেছে শিক্ষক

ধষর্ন, অপরাধ,  সারাদেশ

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

সিটিজি বাতর্া ২৪ ডটকম

জেলা প্রতিনিধি

Dinajpur-rape-300px দিনাজপুর :  দিনাজপুরের বিরল উপজেলায় এবার বিয়ের প্রলোভনে ফেলে এক ছাত্রীকে ধর্ষন করেছে এক কোচিং সেন্টারের শিক্ষক। “সৃজনশীল কোচিং সেন্টার” নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে জোর পূর্বক ধর্ষনের অভিযোগ থানায় দায়ের করেছে নিজে ওই শিক্ষার্থী। কিন্তু অভিযোগ দায়ের ৩ দিন অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে থানা পুলিশ মামলা হিসেবে গ্রহণ করেনি এখনও। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে সচেতন অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে।

বিরল থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, কালিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী সৃজনশীল কোচিং সেন্টারে কোচিং করার সময় ওই কোচিংয়ের লম্পট শিক্ষক রশিদুল ইসলাম জনি প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রলাভনে ফেলে শিক্ষক জনি ওই ছাত্রীকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ওই ছাত্রী বিয়ের কথা বললে বিভিন্ন ধরনের টালবাহানা শুরু করে শিক্ষক জনি। পরে ঘটনাটি তার পরিবারের লোকজনদের অবগত করে ওই ছাত্রী। ছাত্রীর অভিভাবকরা বিষয়টি সৃজনশীল কোচিং সেন্টারের কর্তৃপক্ষকে জানানে শিক্ষক জনি ওই ছাত্রীকে বিয়ে করবে বলে জানালেও পরবর্তীতে তা অস্বীকার করে। পরে শিক্ষক জনি মোটা অর্থের বিনেময়ে হাত করে নেয় কোচিং সেন্টারের পরিচালক মানিক, শিক্ষক আব্দুল হামিদ, সোহাগকে। কোচিং সেন্টারের পরিচালক মানিক, ধর্ষক রশিদুলসহ অন্যান্য শিক্ষকরা ছাত্রীকে বাড়াবাড়ি না করার জন্য ওই ছাত্রী ও তার অভিভাবকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে। ওই ছাত্রীকে কোচিংয়ে আসতে বাঁধা করে। অসহায় ওই ছাত্রী স্থানীয়ভাবে কোন সুরাহা না পেয়ে নিজে বাদী হয়ে ধর্ষক শিক্ষক রশিদুল ইসলাম জনিকে প্রধান আসামী করে সহযোগি আসামী হিসেবে কোচিংয়ের পরিচালক মানিকসহ ৪ জনের নাম উল্লেখ করে বিরল থানায় শুক্রবার একটি এজাহার দাখিল করে।

এজাহার দাখিলের পর আসামী পক্ষের লোকজন ধর্ষিতা ও তার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি দেয়ায় চরম শংকার মধ্যে দিনাতিপাত করছে পরিবারটি। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় এ বিষয়ে মামলা রেকর্ড হয়নি। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান এর সাথে কথা হলে তিনি জানান, তদন্ত চলছে। এখনও মামলা দায়ের হয়নি। সময় হলেই মামলা দায়ের করা হবে।

About Mahabubul KARIM