রোববার, ৩ মে, ২০১৫
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪.কম
চট্টগ্রাম ঃ কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা চট্টগ্রাম হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ দশমিক ৬ কেজি ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করেছে।, যার আনুমানিক মূল্য ২ কোটি ৩০ লাখ টাকা।
সূত্র জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশ বিমানের দুই কর্মচারী বেলাল হোসেন ও শেখ কামালকে হাতেনাতে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের একজন কর্মকর্তা সিটিজিবার্তা২৪.কম কে বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টায় দুবাই থেকে আসা এফজেড ৫৮৯ ফ্লাইটের বিমানটি অবতরণ করে। এ সময় বেল্ট এলাকায় দুই ব্যক্তির গতিবিধি দেখে শুল্ক ও গোয়েন্দাদের সন্দেহ জাগে। একপর্যায়ে তাদের চ্যালেঞ্জ করলে তারা ক্যানোপি এলাকা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। শুল্ক কর্মকর্তারাও তাদের পেছনে ছুটে প্রায় এক কিলোমিটার দৌড়ে তাদের ধরতে সক্ষম হন।’
সূত্র জানায়, দুই ব্যক্তির দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের কাছ থেকে মার্লবোরো সিগারেটের প্যাকেটে ভরা ২২টি এবং অপরজনের কাছ থেকে ১৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
Ctgbarta24.com 24 hours Online News Paper
