ব্রেকিং নিউজ

নাসির উদ্দিন পিন্টু মারা গেছেন

রোববার, ৩ মে, ২০১৫

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪.কম

pintu

ঢাকা ঃ বিএনপি নেতা নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাজশাহী বিভাগের ডিআইজি প্রিজন বজলুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পিন্টু রোববার সকাল সাড়ে ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ১২ মিনিটে তার মৃত্যু হয়।

বিডিআর বিদ্রোহ মামলায় পিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন বিশেষ আদালত। বর্তমানে সেই মামলায় তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন বিএনপি নেতা নাসির উদ্দীন পিন্টু।