ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রীর সাথে সন্ধ্যায় মেয়র নাছিরের সাক্ষাত

রোববার, ৩ মে, ২০১৫

সিনিয়র করেসপোনডেন্ট,  সিটিজিবার্তা২৪.কম

Ajm nasir

চট্টগ্রাম ঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন স্বপরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করবেন।

রোববার সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে তিনি দেখা করবেন।

গত ২৮ এপ্রিল চট্টগ্রাম ও ঢাকার তিন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা জয়লাভ করেন। নির্বাচনের একদিন পর ঢাকার দুই মেয়র প্রধানমন্ত্রীর সাথে গণভবনে দেখা করেছেন। আজ দেখা করতে যাচ্ছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিনের সাথে যাচ্ছেন তার সহধর্মিণী শিরিন আকতার, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, নবনির্বাচিত কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, এসএম সোহেল, কেন্দ্রীয় যুবলীগ নেতা আবদুল মান্নান ফেরদৌস, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।