ব্রেকিং নিউজ

স্থলসীমান্ত চুক্তি বিল ভারতের মন্ত্রিসভায় অনুমোদন

মঙ্গলবার, ৫ মে, ২০১৫

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪.কম

Land

আন্তর্জাতিক ডেস্ক ঃ ভারত ও বাংলাদেশের মধ্যকার স্থলসীমান্ত চুক্তি ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।

মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই বিলের অনুমোদন দেওয়া হয়। বিলটি এখন ভারতের পার্লামেন্টে উত্থাপন করা হবে। বিলটি পাশ হলে দুই দেশের মধ্যে দীর্ঘদিন জিইয়ে থাকা সীমান্ত সমস্যার সমাধান হবে।

স্থল সীমান্ত চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারত মধ্যে ১৬১টি ছিলমহল বিনিময় হবে।

২০১৩ সালে ভারতের রাজ্যসভায় স্থল সীমান্ত বিল উত্থাপন করা হয়। পরে বিলটি পর্যালোচনার জন্য পাঠিয়ে দেওয়া হয় কংগ্রেস নেতা শশি থারুরের নেতৃত্বাধীন নির্বাচন কমিটির কাছে। এই কমিটি বিলটি পাস করানোর জন্য সুপারিশ করে।

সমা্প্রতি ভরতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারত-বাংলাদেশের সীমান্ত চুক্তি বাস্তবায়ন করা হবে মানবিক বিবেচনায়।