মঙ্গলবার, ৫ মে, ২০১৫
সিনিয়র করেসপোনডেন্ট, সিটিজিবার্তা২৪.কম
ঢাকা ঃ বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় বাণিজ্যিক ট্রলারে দুই মাস মাছ আহরণ নিষিদ্ধ হচ্ছে। আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করে কয়েকদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
Ctgbarta24.com 24 hours Online News Paper
