ব্রেকিং নিউজ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮৮টি সোনার বার উদ্ধার

goldমঙ্গলবার ১২ মে ২০১৫ , সিটিজি বার্তা ২৪ ডটকম প্রতিবেদক , চট্টগ্রাম ঃ  চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ২৮৮টি ও এক বিমানযাত্রীর কাছে আরও ৩৭টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে এসব সোনার বার উদ্ধার করা হয়। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সেলিম রেজা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সহকারী কমিশনার সেলিম রেজা জানান, আজ মঙ্গলবার সকাল ৭টার পর কাছাকাছি সময়ে সোনা উদ্ধারের ঘটনা দুটি ঘটে। তিনি বলেন, “টয়লেটে সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। এ ছাড়া বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগ ও দেহ তল্লাশি করে ৩৭টি সোনার বার পাওয়া যায়। তিনি আরো জানান, উদ্ধার সোনার মোট ওজন ৩৭.৯ কেজি যার  আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। অভিযান এখনও চলছে।