বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫
রাজনীতি, সিটিজিবার্তা২৪.কম
ঢাকা: দীর্ঘ দুইমাস পর সন্ধান পাওয়া নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে দেখতে ভারতের শিলংয়ে পৌঁছেছেন বিএনপির সহ দফতর সম্পাদক আবুল লতিফ জনি।
বুধবার সকাল ৮টায় ইয়ার ইন্ডিয়ান একটি বিমানে মেঘালায়ের শিলংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
বিএনপির একটি ঘনিষ্ঠ সূত্রে এমনটি জানা গেছে।
বর্তমানে সালাহ উদ্দিন আহমেদ মেঘালয়ের শিলংয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Ctgbarta24.com 24 hours Online News Paper
