বুধবার, ২০ মে, ২০১৫
আফসানা জেরিন, সিটিজিবার্তা২৪.কম
ঢাকা ঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় চাঁপাইনবাবগঞ্জের রাজাকার মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান বুধবার এ মামলার রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহিনুর ইসলামও এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সাড়ে ১০টার দিকে দুই আসামিকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় তোলা হয়। হাই কোর্ট এলাকার ট্রাইব্যুনাল পুলিশ সূত্র জানায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুই আসামিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এরপর তাদের রাখা হয় ট্রাইব্যুনালের হাজতে।
Ctgbarta24.com 24 hours Online News Paper
