ব্রেকিং নিউজ

সাতক্ষীরা থেকে ঢাকাগামী পরিবহন চলাচল বন্ধ

বুধবার, ২০ মে, ২০১৫

জাভিদ হাসান, সিটিজিবার্তা২৪.কম

index_81233

সাতক্ষীরা: ফরিদপুরে সোহাগ পরিবহনের ৩ কর্মচারীকে আটক করার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক সমিতি। এ কারণে সাতক্ষীরা থেকে ঢাকাগামী সব পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বুধবার সকাল থেকে ১২টি পরিবহন সার্ভিসের কোনোটিই সাতক্ষীরা ছেড়ে যায়নি।

এ ব্যাপারে স্থানীয় সাতক্ষীরা এক্সপ্রেসের ম্যানেজার বাবু জানান, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ঢাকাগামী পরিবহন চলাচল বন্ধ থাকবে।

তিনি জানান, সম্প্রতি ফরিদপুরের সোহাগ পরিবহনে ডাকাতি হয়। ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ঐ পরিবহনের ৩ কর্মচারীকে আটক করেছে পুলিশ। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক সমিতি।

About admin