ব্রেকিং নিউজ

পারিবারিক বন্ধনে চট্টগ্রামের রাজনীতি

2_199195আওয়ামী লীগের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। তার স্বামী আকবর হোসেন চৌধুরীর বাড়ি চট্টগ্রাম। সাজেদা চৌধুরীর ফুফাতো ভাই হলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ। উলফাতের চাচা হলেন বিখ্যাত সাংবাদিক প্রয়াত আতাউস সামাদ। বিএনপি নেতা উলফাতের ফুফা হলেন আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত সিরাজুল হক। তার ছেলে বর্তমান সরকারের আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ফলে উলফাৎ-আনিস পরস্পরের মামাতো-ফুফাতো ভাই এবং সাজেদা-উলফাৎ পরস্পরের মামাতো-ফুফাতো ভাই-বোন। সাজেদা চৌধুরীর ভাগনে হলেন যুবদলের কেন্দ্রীয় নেতা ও ফরিদপুর জেলা বিএনপি নেতা মাহবুবুল হাসান পিংকু। আবার সৈয়দা সাজেদা চৌধুরীর ভাগনে (মামাতো বোনের ছেলে) হলেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি প্রয়াত ডা. সিরাজুল আকবর।
চট্টগ্রামের একটি চৌধুরী পরিবার আছে যারা এ পদবি ব্যবহার করেন না। এ পরিবারের প্রধান ছিলেন প্রয়াত আহমেদ কবির চৌধুরী। তার বড় ছেলে প্রয়াত আবদুল্লাহ আল হারুন ছিলেন পূর্বপাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি, বাকশালের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গণপরিষদ সদস্য। এ পরিবারের আরেক সন্তান বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। যিনি ছাত্রজীবনে শীর্ষস্থানীয় বাম রাজনীতিক ও পরে শ্রমিক দলের সভাপতি ছিলেন। আহমেদ কবির চৌধুরীর আরেক ছেলে আবদুল্লাহ আল মামুন জাতীয় পার্টির রাজনীতি করেন। নোমানের আরেক ভাই আবদুল্লাহ আল হাসানের শ্বশুর হলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও এমপি প্রয়াত আবদুল মালেক উকিল।
পাকিস্তান সরকারের মন্ত্রী ছিলেন চট্টগ্রামের মাহমুদুননবী চৌধুরী। তার ছেলে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি। আমীর খসরুর জেঠা নুরুল হক চৌধুরীও ছিলেন পাকিস্তান সরকারের মন্ত্রী। আমীর খসরু চৌধুরীর চাচাতো বোনের জামাই হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী। আবার জাফরুল ইসলাম চৌধুরীর ছোট ছেলের বউ হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের আওয়ামী লীগ দলীয় মেয়র আ জ ম নাসির উদ্দিনের ভাতিজি। জাফরুল ইসলাম চৌধুরীর ঘনিষ্ঠ আত্মীয় হলেন বিএনপি দলীয় সাবেক মন্ত্রী কামরুন নাহার জাফর ও জাতীয় পার্টির দলীয় চট্টগ্রামের সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।  মানব জমিন
আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি শিল্পপতি প্রয়াত আক্তারুজ্জামান চৌধুরী বাবু। তার ছেলে বর্তমান ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। বাবুর দুই বেয়াই হলেন ঢাকার আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আলহাজ মকবুল হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বোস অধ্যাপক ড. মতিন চৌধুরী। বাবুর বেয়াইন রাজিয়া মতিন ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি। আবার বাবুর নিকটাত্মীয় হলেন চট্টগ্রামের আওয়ামী লীগ দলীয় এমপি এম এ লতিফ।