ব্রেকিং নিউজ

ভাগ্যের নির্মম পরিহাস: দেশ কাঁপানো ওপেনার এখন রিক্সা চালক (ভিডিওসহ)

2_199195সাহায্য প্রয়োজন খুজে পেতে উনাকে। সকলের দৃষ্টি করছি সাহায্যের জন্যে । অনর্গল ইংরেজীতে কথা বলে যাওয়া রিকশাচালকটিকে কেউ বলতে পারেন মানসিক রোগী আবার কেউ বা বলবে ভনিতা প্রিয় ছোট ভাই পিকলুর কাছ থেকে জানতে পারলাম পুরো ব্যাপারটা । ইংল্যান্ড থেকে এমবিএ করে আসা এই ব্যাক্তি আসলে ছিলেন একজন ক্রিকেটার, যিনি পাবনা জেলা দলের ওপেনিং ব্যাটসম্যান ও রাজশাহী বিভাগীয় দলের উইকেটকিপার হিসেবে একসময় নিয়মিত খেলেছিলেন। বাড়ি পাবনা জেলার নয়নামিত, আক্কালের সাকোর পাশে।

ভাগ্যের নির্মম পরিহাসে তিনি তার সহধর্মীনীর কাছ থেকেই প্রতারিত হয়ে সম্পত্তি সহ সকল কিছু হারিয়ে আজ রিকশা চালাচ্ছেন, এমন এক সময়ে যখন বাংলাদেশ ক্রিকেট সফলতার তুঙ্গে, ক্রিকেট বোর্ড প্রায় স্বয়ং সম্পূর্ণ । পাবনা জেলা দলের হয়ে নিয়মিত এই খেলোয়াড় এখন ঢাকা শহরে রিকশা চালায় হয়ত বা জীবনে পাওয়া দুঃখ থেকেই কিন্তু আমরা চাইলেই কিন্তু পারি উনাকে আবার উনার পরিবারের কাছে ফিরিয়ে দিতে। বিসিবি খুব সহজেই পত্রিকায় বা টিভিতে বিজ্ঞাপন দিয়ে উনাকে খুজে বের করতে পারে যা আশা করি উনারা করবেন ।

মাঝে মধ্যে উনাকে দেখা যায় উত্তরা ৬ নম্বার সেক্টরের মাঠের আশে পাশে নতুবা দেখা যায় ৪ নাম্বার সেক্টরের মাঠের পাশে, কখনো বা বিশ্রাম নিতে আবার কখনো বা হয়তো পুরনো দিনের কথা মনে করেই তরুনদের সাথে মাঠে ব্যাটবল হাতে হাত ঘুরাতে ।

তারপরেও ঢাকার উত্তরায় বসবাসকারী বা চলাফেরা করেন এমন কারো সাথে যদি দেখা হয়ে যায় তাহলে (এই নাম্বারে সিয়াক হাসিমি -+৮৮০১৬৭৫৭৪৪৩৬৯) যোগাযোগ করার জন্যে অনুরোধ করা হলো। আপনার আমার এই ছোট্ট একটু সাহায্য হয়তো তার জীবন যুদ্ধে নিজেকে পরাজিত ভাবতে থাকা একজন ব্যাক্তিকে ফিরিয়ে দেবে জীবনের পূর্ণতা ।

সেই সাথে আশা করবো বিসিবি ও সাবেক বর্তমান সকল খেলোয়াড়দের সমন্বয়ে করা সকল সংগঠন একসময় মাঠে থাকা সকল খেলোয়াড়দের পাশেই থাকবেন ।

বিঃদ্রঃ- এমবিএ পাস করা একজন ব্যাক্তি কেনো রিকশা চালাচ্ছেন সেই মানসিকতা না রেখে পারলে ভাবুন বর্তমান সমাজে যখন দুর্ণীতির আশ্রয়ে বড় হয়ে উঠছে অনেকে তখন একজন ব্যাক্তি যদি পেটের তাগিদে রিকশা চালায় তবে ক্ষতি কি ?

ভিডিওটি দেখতে ক্লিক করুন