ব্রেকিং নিউজ

জাপানে ৭.৮ মাত্রার ভূ-কম্পন অনুভূত

3_199265জাপানে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস বিষয়টি নিশ্চিত করেছে। জাপানের রাজধানী টোকিও থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৮৭৪ কিলোমিটার দূরে সিচি-জিমা দ্বীপে। ভূমিকম্পটি ভূগর্ভের ৬৭৬ কিলোমিটার গভীরে আঘাত হানে। প্রায় এক মিনিট স্থায়ী এ ভূমিকম্পে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে জাপানের অনুভূত এ ভূমিকম্পের ফলে ভারতের রাজধানী দিল্লিতেও মধ্যম মাত্রায় কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। বিবিসি।