বান্দরবানের কুহালং ইউনিয়নের ক্যামলং এলাকার একটি খামারে স্বামী, স্ত্রী ও ছেলেমেয়ের লাশ পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যান সানু প্রু মারমা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
শুক্রবার রাতে তাদের হত্যা করা হয়।
নিহতরা হলো- জুনায়েদ (১২), সৈয়দ নুর (৪), মো. আমিন (৪২) ও ছমিরা বেগম (৩৮)। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাও জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ আহমেদ জানান, জেলার গুহালং ইউনিয়নের ক্যামলং পাড়ার আব্দুল মোতালেবের গোনার খামারবাড়িতে পাশে রোহিঙ্গা পরিবারের দুই শিশু ও নারীসহ চার জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। জড়িতদের সনাক্তের চেষ্টা করছে পুলিশ। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
Ctgbarta24.com 24 hours Online News Paper