ব্রেকিং নিউজ

তরুণীকে ৯ মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ

0_Sun09032014003416_prova ff 1রাজধানীর তোপখানা রোডের বাসায় তরুণীকে ৯ মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার তরুণী নিজেই শাহবাগ থানায় গিয়ে এ অভিযোগ করেন। তরুণী জানান, প্রেমের নাটক সাজিয়ে মোহাম্মদ উল্লাহ ইমন নামে বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী তাকে ৯ মাস বাসায় আটকে রেখে ধর্ষণ করেছে। পুলিশ বলছে, ধর্ষণের প্রমাণ পেলে মামলা নেয়া হবে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হবে।

তরুণীর বরাত দিয়ে শাহবাগ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, ২৬/৯/৮, তোপখানা রোডের বাসায় ইমনের সঙ্গে নয় মাস ধরে ছিলেন ওই তরুণী। তার গ্রামের বাড়ি নোয়াখালীতে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে সে ঢাকায় ইমনের বাসায় এসে ওঠেন। এরপর ইমন এক কাজিকে বাসায় ডেকে নিয়ে মৌখিকভাবে তাকে বিয়েও করেন। তবে সে সময় কাবিননামা করা হয়নি। কিছুদিন ধরে তরুণী কাবিননামা করার জন্য চাপ দিচ্ছিলেন। একপর্যায়ে গতকাল সকালে ইমন কাবিননামা করতে অস্বীকৃতি জানিয়ে ওই তরুণীকে বাসা থেকে বের করে দেন। পরে সন্ধ্যায় তরুণী অভিযোগ করেন। ধর্ষণ প্রমাণে প্রয়োজনীয় পরীক্ষার জন্য রাত ১০টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে তরুণী জানান, বিয়ের নাটক করে ইমন দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করেন। তিনি ইমনের শাস্তি চান। এসআই জাহাঙ্গীর আলম জানান, পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেলে মামলা হবে। –