‘দাম-ফুঁক’ এখন জামালখানে

প্রকাশিত : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৬    সকাল ৮:৩৫ মি:

মাহাবুবুল করিম

'দাম-ফুঁক' এখন জামালখানে

দাম-ফুঁক রেস্তোঁরার জামালখানে দ্বিতীয় শাখা কেক কেটে উদ্ভোধন করছেন মেয়র আলহাজ্ব আজম নাছির উদ্দিন
ছবি: সিটিজিবার্তা২৪.কম

চট্টগ্রাম: বন্দর নগরীর লালখান বাজার হাইওয়ে প্লাজা মার্কেটের ২য় তলায় গত বছরের এপ্রিল থেকে চালু হওয়া ‘দম ফুঁক’ রেস্তোরাঁর নানারকমের খাবারের স্বাদ এবং মানসম্পর্কে বেশ পরিচিত চট্টগ্রামের ভোজনপ্রেমীরা। রেস্তোরাঁটি উদ্বোধনের পর থেকেই ভারতীয় খাবার আর দেশীয় খাবারকে তাদের নিজস্ব শেফের বৈচিত্র্যময় স্বাদযুক্ত রান্নাকরা  আইটেমগুলো মন জয় করেছে নগরবাসী থেকে শুরু করে দেশের অন্যান্য জেলা থেকে আসা ফুডলাভারদের মনে। তাদের খাবারের ‘মান’ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খাবারের কোয়ালিটি এবং রেস্তোরাঁ সার্ভিসেস নিয়ে রিভিও গ্রুপ/পেজগুলোতে দেখলেই  বেশীরভাগ পোস্ট ‘দম ফুঁক’ এর খাবারের| সে সফলতা থেকে এবার আরও একটি নতুন শাখা খুলেছে রেস্তোরার উদ্যোক্তারা।

‘দম ফুঁক’র এ নতুন শাখার অবস্থান চট্টগ্রাম জমালখান শাহ ওয়ালী উল্লাহ স্কুলের উত্তর পাশের বিল্ডিংয়ের দ্বীতিয় তলায়। চট্টগ্রাম প্রেস ক্লাব ও সেনসিভ এবং ইন্ডিপেনডেন্ট  বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসের বিপরিত পাশে|

'দাম-ফুঁক' এখন জামালখানে

ছবি : সিটিজিবার্তা২৪.কম

গতকাল সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘দম ফুঁক’ রেস্তোঁরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

যদিও অনানুষ্ঠানিক ভাবে বেশ কিছুদিন আগে থেকেই চালু হলেও, তাদের খাবার প্রেমীদের ভিড় প্রতিদিন লেগে থাকতো| কাস্টমারদের খাবার খেতে দাড়িঁয়ে অপেক্ষা করতে দেখাযায়|

উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেস্তোরাঁটির অন্যতম উদ্যোক্তা জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, একুশে টিভির আবাসিক সম্পাদক রফিকুল বাহার প্রমুখ।

ছবি: সিটিজিবার্তা২৪.কম

ছবি: সিটিজিবার্তা২৪.কম

উপস্থিত ছিলেন রেস্তোরাঁর আরও পাঁচ উদ্যোক্তা আরফিন, সানি, সুজন চৌধুরী, ফজলুল করিম ও শহীদুল আলমও।

পরে এসে যোগ দেন রেস্তোঁরার অন্যতম উদ্যোক্তা নাফিস ইকবালের বন্ধু এবং জাতীয় দলের সাবেক টিমমেট চট্টলার দুই ক্রিকেটার আফতাব আহমেদ ও নাজিমুদ্দিন।

উদ্বোধনের পর সিটি মেয়র রেস্তোরাঁটি ঘুরে দেখেন। রেস্তোরাঁটি ভোক্তাদের মানসম্মত খাবার পরিবেশন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ছবি: সিটিজিবার্তা২৪.কম

ছবি: সিটিজিবার্তা২৪.কম

এ বিষয়ে নাফিস ইকবাল বলেন, আমি একজন খেলোয়াড় এবং ‘ক্রিকেট খেলাই আমার প্রথম কাজ। প্রতিদিন সকালে উঠে আমি প্রথমে প্র্যাকটিস করি। তারপর অন্যকিছু। রেস্তোরাঁর দেখাশোনার বিষয়টি আমার শেয়ারহোল্ডার পাঁচ বন্ধু নিয়মিত সামলায়। আমি মাঝে মাঝে এসে সময় দিই।’

তিনি বলেন, ‘নগরবাসীর কাছে মানসম্মত খাবার সরবরাহ করতেই গত বছর দম ফুঁক নিয়ে হাজির হয়েছিলাম আমরা। সেই রেস্তোরাঁয় বেশ সাড়া পেয়েছি। তাই নতুন আরও একটি শাখা খুলেছি আমরা। এতে মোটামুটি সাশ্রয়ী দামে ভারতীয় খাবার ও দেশি খাবার পাবেন ভোক্তারা।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নগরীকে আলোকিত করার লক্ষে কানাডার সোলার ভ্যাটেজ কোম্পানীর সাথে মেয়রের বৈঠক... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম : সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এর সাথে সাক্ষাত করেছে কানাডার সোলার ভ্যাটেজ কোম্...
সোহেল হত্যার বিচার ও উপাচার্যকে নিয়ে মিথ্যাচার বন্ধের দাবীতে প্রিমিয়ারের শিক্ষার্থীদের মানববন্ধন... শুক্রবার, ০১ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম মিথুন বিশ্বাস, চট্রগ্রাম : গত ২৯ শে মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ ব্যবসা প্রশাসন অনু...
‘নিজ গ্রুপের অন্তর্কোন্দলেই সোহেল খু’, প্রকাশিত সংবাদের প্রতিবাদ... প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার  ১৭:২৬ ঘণ্টা চট্টগ্রাম : গত বুধবার  (৩০ মার্চ...
মানুষের ভোগান্তি কমাতে চায় সেবার মানসিকতায়... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ১৭:২৯ ঘণ্টা চট্টগ্রাম ঃ চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন...
সিইউজে নির্বাচনে সভাপতি রিয়াজ এবং সম্পাদক মো: আলী নির্বাচিত... সিটিজিবার্তা২৪ডটকম রিয়াজ হায়দার চৌধুরী ও মোঃ আলী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নির্বাচনে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির...



Leave a Reply