শিরোনাম

                                                                                

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের প্রাথমিক স্কোয়াড ঘোষনা

বৃহস্পতিবার, ১৮ ফেবরুয়ারী ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

imageনিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :: মার্চ এর প্রথম সপ্তাহ হতে চট্টগ্রামে শুরু হতে যাওয়া “দখিনা আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের জন্য ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষনা করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলকে আরো শক্তিশালী করার লক্ষ্যে নগরীর আউটার স্টেডিয়ামে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় প্রাথমিক বাছাই পর্ব অনুষ্টিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপারটমেনট এর ৬৭ জন খেলোয়াড় অংশগ্রহন করে ৮জন প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নেয়। প্রাথমিক স্কোয়াডের ৩০ জনের মধ্যে বাকি ২২ জন বিশ্ববিদ্যালয়ের হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন টুর্নামেন্টে অংগ্রহনকারীরা।

এ বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় স্পোর্টস ডেভলপমেন্ট কমিটির সদস্য আহমেদ রাজিব চৌধুরী, খুরশিদুর রহমান, স্টিভ অস্কার ডি রজারিও, টোটন চন্দ্র মল্লিক, বদরুল হাসান আওয়াল, হিল্লোল সাহা, কামরুল হাসান, পংকজ বিশ্বাস । এবং দলের কোচ রিয়াজ রোমেল।

বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অফিসার পংকজ বিশ্বাস সিটিজিবার্তা২৪ডটকম কে বলেন, প্রাথমিক এই ৩০ সদস্যের স্কোয়াডকে নিয়ে ১০ দিনের একটি অনুশীলন ক্যাম্প চলবে এবং পরবর্তীতে এখান থেকে ১৫ জনের একটি শক্তিশালী দল বেছে নেওয়া হবে যেটি দখিনা আন্ত বিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ২০১৬ এ বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলবে।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের প্রাথমিক স্কোয়াড :

এস এম ফারহান, তানভীর আহমেদ সানিফ, রানা দাস, রায়হানুল আকরাম সাজু, মোয়াজ্জেম হোসেন, প্রনয় বডুয়া, সাব্বির হোসেন, নাইম হাসান, ফাহাদ বিন হক, শাহবাজ হোসেন, শুভ আইচ, নাইব সাহা, জুলফিকার সাগর, ইমদাদুল ফারহান, মনজুরুল ইসলাম রিপ্ত, জুনায়েদ হোসেন, মোহাম্মদ আকাশ, আকতার ফারুক, ওমর ফারুক চৌধুরী, মিরাজুল শান্ত, আইজ বিন সিদ্দিক, কাইসারুল আলম, ইমন নাথ, মোরশেদ কামাল, সাইফুল ইসলাম, আল আদনান হোসেন, সাইমুনুল আলম, জয় বৈদ্য।

উৎস ঃ চট্রগ্রামবার্তাডটকম

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

টাইগারদের আজ শেষ সুযোগ টি-২০ বিশ্বকাপ মুখোমুখি বাংলাদেশ-ভারত বুধবার, ২৩ মার্চ ২০১৬ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম খেলা ডেস্ক : বিভিন্ন সূত্রে জানতে পারলাম হোটেলে নি...
মুস্তাফিজের স্লোয়ার বলগুলো ঈশ্বর প্রদত্ত ঃ আশিস নেহরা... মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজের বোলিং-প্রতিভাকে ঈশ্বরের উপহার বলে মন্তব্য করলেন ভারতীয় বোলার আশিস নেহরা।...
তাসকিনকে ক্রিকেটে ফেরানোর জোর চেষ্টা চালাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড... রবিবার, ২০ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম স্পোর্টস ডেস্ক : আইসিসির কর্তাদের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব তাসকিনকে ক্রিকেটে ফেরানোর জোর চেষ্টা চালা...
চন্দনাইশ আব্বাস পাড়া ক্রীড়া সংস্থার ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন... রবিবার, ২০ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চন্দনাইশ কাঞ্চনাবাদ আব্বাস পাড়া ক্রিড়া সংস্থার উদ্যোগে মরহুম মনছফ আলী মাষ্টার স্মৃতি অলম্পিক টুর্ণামে...
টাইগারদের পক্ষে অজিদের হারানো সম্ভব, চ্যালেঞ্জ সৃষ্টি করছে স্থানীয় কন্ডিশন... রোববার, ২০ মার্চ ২০১৬  রাত ১২:০৫ ঘন্টা সিটিজিবার্তা২৪ডটকম টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংয়ে খেলার বার্তা : টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে প...



Leave a Reply