চট্টগ্রাম জিকা ভাইরাস ঝুঁকিতে

সোমবার, ২২ মার্চ ২০১৬

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম জিকা ভাইরাস ঝুঁকিতে

চট্টগ্রামে জিকা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত

চট্টগ্রামে প্রথমবারের মতো বাংলাদেশে জিকা ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ মার্চ) রাজধানী সচিবালয়ে ডেঙ্গু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক একথা বলেছেন। তিনি বলেছেন, তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

মন্ত্রী বলেন, ‘ডেঙ্গু, জিকা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জিকা ভাইরাস মোকাবিলায় সরকার প্রস্তুত। তবে মশা নিয়ন্ত্রণ করতে হবে ও জনগণকে সচেতন থাকতে হবে।’

চট্টগ্রামে এর অস্তিত্ব পাওয়া গেছে। তার বয়স ৬৫ বছর। তবে কীভাবে তিনি আক্রান্ত হলেন সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। জিকা ভাইরাসের কারণে মস্তিষ্কে ত্রুটি নিয়ে শিশু জন্মের হার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সারা বিশ্বব্যাপী এর আগে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।সংস্থাটি বলছে, মশাবাহিত এই রোগটির সম্ভাব্য প্রাদুর্ভাব প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়া জরুরি।

গত কয়েক মাসে শুধুমাত্র লাতিন আমেরিকার দেশ ব্রাজিলেই ছোট আকারের মস্তিষ্ক নিয়ে চার হাজারের বেশি শিশু জন্ম নিয়েছে। জিকা ভাইরাসের প্রকোপ লাতিন আমেরিকা থেকে খুব দ্রুতই আরো বহু দুর পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

জিকা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে এতোটাই আতঙ্কের সৃষ্টি হয়েছে যে কোনো কোনো এলাকায় ঘোষণা করা হয় জরুরি অবস্থা। ডাক্তাররা বলছেন, আরো একটি মহামারীর পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে। এমনকি আক্রান্ত এলাকার চিকিৎসকরা নারীদেরকে সতর্ক করে দিয়ে বলছেন, এখনই মা হবেন না।

ডাক্তাররা বলছেন, জিকা ভাইরাসে আক্রান্ত হলে এর উপসর্গ কিন্তু খুব মারাত্মক কিছু নয়- ঠাণ্ডা লাগা বা ফ্লু হওয়ার মতো কিছু। কখনো কখনো চোখ একটু লাল হয়ে উঠা।

উপসর্গ খুব সাধারণ হলেও এর পরিণতি হতে পারে ভয়াবহ রকমের। এর ফলে মাতৃগর্ভে ভ্রূণের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় মাইক্রোকেফালি, অনেকে বলছেন মাইক্রোসেফোলি।

‘জিকা ভাইরাস’ ঠেকাতে কিউবায় সেনা মোতায়েন

জিকা ভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসা খরচ বহন করবে সরকার

জিকা ভাইরাস প্রতিরোধের উপায়

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নগরীকে আলোকিত করার লক্ষে কানাডার সোলার ভ্যাটেজ কোম্পানীর সাথে মেয়রের বৈঠক... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম : সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এর সাথে সাক্ষাত করেছে কানাডার সোলার ভ্যাটেজ কোম্...
সোহেল হত্যার বিচার ও উপাচার্যকে নিয়ে মিথ্যাচার বন্ধের দাবীতে প্রিমিয়ারের শিক্ষার্থীদের মানববন্ধন... শুক্রবার, ০১ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম মিথুন বিশ্বাস, চট্রগ্রাম : গত ২৯ শে মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ ব্যবসা প্রশাসন অনু...
সুচি’র বিরোধীতায় সংসদের সামরিক সদস্যরা... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার  ২২:০৭ ঘণ্টা সংসদের সামরিক সদস্যদের বিরোধীতা সত্ত্বেও মিয়ানমারের সংসদ...
গুগলের ‘এপ্রিল ফুলে’ চাকরি হারালো অনেকে... বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ২১:২০ ঘণ্টা চট্টগ্রাম : পহেলা এপ্রিলে চালু হওয়া ‘মাইক ড্র...
‘নিজ গ্রুপের অন্তর্কোন্দলেই সোহেল খু’, প্রকাশিত সংবাদের প্রতিবাদ... প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার  ১৭:২৬ ঘণ্টা চট্টগ্রাম : গত বুধবার  (৩০ মার্চ...



Leave a Reply