‘জিকা ভাইরাস’ ঠেকাতে কিউবায় সেনা মোতায়েন

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

CUBA

আন্তর্জাতিক ডেস্ক : মশা নিধন ও দেশে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সেনা ও পুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার ক্যাস্ত্রো দেশজুড়ে মশা নিধন অভিযানের জন্যে ৯ হাজার ২শ’ নিরাপত্তা কর্মী মোতায়েনের ঘোষণা দেন। এর মধ্যে থাকছে ৯ হাজার সেনা ও ২শ’ জাতীয় পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, কিউবায় এখনও মশাবাহিত জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ২৮টি দেশে জিকা ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে কেবল ব্রাজিলেই শনাক্ত হয়েছে ১৫ লাখ জিকা ভাইরাসের রোগী।

ক্যাস্ত্রোকে উদ্ধৃত করে দেশটির সরকারি সংবাদমাধ্যমে বলা হয়েছে, এ প্রেক্ষাপটে সব নাগরিকের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা ও ভাইরাসটি মোকাবেলায় পদক্ষেপ নেয়া প্রয়োজন।

জিকা ভাইরাসে আক্রান্ত গর্ভবতী নারী অপরিপক্ক শিশুর জন্ম দিয়ে থাকে। ফলে এ অঞ্চলের দেশগুলো মশা নিধনে ব্যাপক অভিযান শুরু করেছে। কেবল জিকা নয়, এ মশার কারণে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগও হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জিকার কারণে মাইক্রোসেফালি হওয়ার জোরালো প্রমাণ পাওয়া যাচ্ছে। এতে অস্বাভাবিক ছোট মাথা ও অপরিপক্ক মস্তিষ্ক নিয়ে শিশুর জন্ম হয়।

এদিকে, জিকা ভাইরাসের এখনও পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, জিকা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত হতে পারে ৪০ লাখ মানুষ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

অনিয়ম-পক্ষপাতিত্ব করলে তাৎক্ষনিক ব্যবস্তা, সহিংসতা হলে রিটার্নিং ও আইনশৃঙ্খলা সদস্যরা দায়ী... ইউপি নির্বাচন প্রসঙ্গে সিইসি সোমবার, ২১ মার্চ ২০১৬  ২১:৪৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ ...
‘নির্বাচন কমিশন শুধু ব্যর্থই নয়, দুষ্কৃতিকারীও বটে : বিএনপি... সোমবার, ২১ মার্চ ২০১৬ ২০:৫৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম ইউপি নির্বাচন নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম-মহাসচিব রুহ...
ওবামা ঐতিহাসিক সফরে কিউবা গেলেন সোমবার, ২১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা এক ঐতিহাসিক সফরে কিউবা পৌঁঁছেছেন। তাঁর এই তিনদিনের...
প্রযুক্তিগত ঝুঁকি কমাতে সব ব্যাংকের সহযোগিতা চাইলেন গভর্নর... সোমবার, ২১ মার্চ ২০১৬  ১৯:৪৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির অর্থনীতি ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ...
ইয়াবা পাচার বন্ধে দুদেশের যৌথ টাস্কফোর্সের অভিযান... টেকনাফে বিজিবি-বিজিপির মধ্যে পতাকা বৈঠক সোমবার, ২১ মার্চ ২০১৬  ১৬:৫০ ঘন্টা সিটিজিবার্তা২৪ডটকম টেকনাফে বিজিবি-বিজিপির মধ্যে পতাকা বৈঠক আবদুল...



Leave a Reply

}(document, 'script', 'facebook-jssdk'));