হতাশার হার দিয়েই টাইগারদের এশিয়া কাপ মিশন শুরু

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৬

মাহাবুবুল করিম

হতাশার হার দিয়েই টাইগারদের এশিয়া কাপ মিশন শুরু

bd vs ind asia cup 2016

সিটিজিবার্তা২৪ডটকম, চট্টগ্রাম : ১৩ তম এশিয়া কাপের উদ্ভোধনী ম্যাচে ভারতের কাছে ধরাশায়ী হলো স্বাগতিক বাংলাদেশ। বুধবার বৃষ্টির শঙ্কা পেছনে ফেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গড়ানো ম্যাচটিতে বাংলাদেশ হেরে যায় ৪৫ রানে। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে ভারত। জবাবে ২০ ওভার খেললেও ৭ উইকেটে বাংলাদেশের ইনিংস থামে ১২১ রানে। আর তাতে হতাশার হার দিয়েই এশিয়া কাপ মিশন শুরু করল বাংলাদেশ।

আগামী ২৮ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।

Sakib dropped rohit catch asia cup 2016

টস জিতে ফিল্ডিং নিয়ে টাইগারদের শুরুটা ভালো হলেও তা আর ধরে রাখতে পারেনি। ২১ রানে সাকিব আল হাসানের ক্যাচ মিসে প্রাণ ফিরে পাওয়া রোহিত শর্মার ৫৫ বলে ৮৩ রানের ইনিংসে ভর করে ১৬৬ রান সংগ্রহ করে ভারত। জবাবে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র ১২১ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। ফলে ৪৫ রানে ম্যাচ জিতে নেয় ভারত।

Mashrafe Murthoza

মিরপুরের সবুঝ ঘাসে ঢাকা পিচ দেখে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচের শুরুতেই আগুন ঝরাতে শুরু করলেন মাশরাফি-তাসকিন আহমেদ-মুস্তাফিজ-আল আমিন। খেলার শুরুতে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে বোল্ড করেন আল আমিন। আল আমিনের মাপা লেন্থের বলে ‘থ্রু দ্যা গেট’ হয়ে অফ স্ট্যাপ উপড়ে যায় ধাওয়ানের। এরপরই আঘাত হানেন টাইগার অধিনায়ক। ৪.৩ ওভারে মাশরাফির বলে মাহমুদউল্লার হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন কোহলি। তিনি ১২ বল খেলে ৮ রান করেছেন। অষ্টম ওভারে মাহমুদউল্লাহর হাতে বল তুলে দেন মাশরাফি। ওভারের পঞ্চম বলে সুরেশ রায়নাকে (১৩) বোল্ড করেন তিনি। ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭৬ রান।

Shekor Dhawan

তবে ১১তম ওভারে আউট হতে পারতেন রোহিত শর্মা। ১০.৩ ওভারে ব্যক্তিগত ২১ রানে তাসকিনের বলে সাকিবের হাতে ক্যাচ তুলেন রোহিত শর্মা। তবে সেটি তালুবন্দী করতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। রোহিত শর্মার ক্যাচটি মিস করার পর বদলে যায় মোমেন্টাম।

Rohit made fifty asia cup 2016

২১ রানে প্রাণ ফিরে পাওয়া রোহিত পরের তিন বলেই দুটি চার আর একটি ছয় মেরে যেন জানিয়ে দিলেন ক্যাচ মিসের জন্য দারুণ পস্তাতে হবে বাংলাদেশ। যুবরাজ সিংকে সঙ্গে নিয়ে বিপর্যয় কিছুটা কাটিয়ে উঠেন রোহিত শর্মা। ১৪.৫ ওভারে ব্যক্তিগত ১৫ রানে (দলীয় ৯৭) আউট হন যুবরাজ। তবে এর আগে ৫৫ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন রোহিত শর্মা।

Bangladesh Cricket Team Celibrating After down Wicket mirpur dhaka Asia Cup 2016

যুবরাজ আউটের পরও রানের গতি বাড়াতে থাকেন রোহিত শর্মা ও হার্দিক পান্ডে। শেষ পর্যন্ত রোহিতকে আউট করেন আল আমিন। কিন্তু ততক্ষণে ৫৫ বলে ৮৩ রান করে ভারতকে ম্যাচে ফিরিয়েছেন তিনি। এর দুই বল পরে হার্দিক পান্ডেকেও আউট করেন আল আমিন। আউট হওয়ার আগে ১৮ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খে‌‌‌লেছেন হার্দিক। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান করে ভারত।

Al amin take 3 wikets against india Asia Cup 2016

৪ ওভারে ৩৫ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন আল আমিন। ৪ ওভারে ৪০ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন মাশরাফি। একটি করে উইকেট পেয়েছেন সাকিব ও মাহমুদউল্লাহ। ৪ ওভারে ৪০ রান দিয়ে কোনও উইকেট পাননি মুস্তাফিজ।

Showmmo Shorkar opening Asia cup 2016 against india

ভারতের দেওয়া ১৬৭ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই সাজঘরে ফিরেন দুই টাইগার ওপেনার মোহাম্মদ মিথুন ও সৌম্য সরকার। ২.২ ওভারে দলীয় ৯ রানে আশিষ নেহরার বলে বোল্ড হন মিথুন (১)। এরপর আঘান হানেন যশপ্রিত বুমরাহ। ৩.২ ওভারে দলীয় ১৫ রানে বুমরাহ’র বলে ধোনির হাতে ক্যাচ তুলেন দেন সৌম্য সরকার (১১)।

হতাশার হার দিয়েই এশিয়া কাপ মিশন শুরু করল বাংলাদেশ

এরপর উইকেটে থিতু হলেও রানের জন্য রীতিমতো যুদ্ধ করতে হয়েছে সাব্বির রহমান ও ইমরুল কায়েসকে। এই দুজন ৬.৩ ওভারের মাত্র ৩৫ রানের জুটি গড়েন। ৯.৫ ওভারে দলীয় ৫০ রানে অশ্বিনের বলে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন ইমরুল। আউট হওয়ার আগে ২৪ বলে ১৪ রান করেছেন তিনি।

Ashis Nehra

দলীয় ৭৩ রানে দুভার্গ্যজনক রানআউটের শিকার হন সাকিব আল হাসান (৩)। ১৪.১ ওভারে দলীয় ৮২ রানে হার্দিক পান্ডের বলে ধোনির হাতে ক্যাচ দেন সাব্বির রহমান। আউট হওয়ার আগে ৩২ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন সাব্বির। দলীয় ৮২ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে। দলীয় ১০০ রানে নেহরার বলে আউট হন মাহমুদউল্লাহ। পরের বলে আউট হন মাশরাফি। ১৬.৪ ওভারে দলীয় ১০০ রানে সপ্তম উইকেটের পতন ঘটে। শেষ পর্যন্ত ২০ ওভারে ১২১ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।

ভারতের পক্ষে তিনটি উইকেট নিয়েছে আশিষ নেহরা। একটি করে উইকেট নিয়েছে বুমরাহ, হার্দিক পান্ডে ও অশ্বিন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ভারতের মাটিতে আফ্রিদি অহেতুক বিতর্কে জড়িয়েছে... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  স্পোর্টস ডেস্ক : পাকিস্তান টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি একজন অদূরদর্শী ক্রিকেটার। সেই সঙ্গে দলীয় ...
সুচি’র বিরোধীতায় সংসদের সামরিক সদস্যরা... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার  ২২:০৭ ঘণ্টা সংসদের সামরিক সদস্যদের বিরোধীতা সত্ত্বেও মিয়ানমারের সংসদ...
গুগলের ‘এপ্রিল ফুলে’ চাকরি হারালো অনেকে... বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ২১:২০ ঘণ্টা চট্টগ্রাম : পহেলা এপ্রিলে চালু হওয়া ‘মাইক ড্র...
মানুষের ভোগান্তি কমাতে চায় সেবার মানসিকতায়... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ১৭:২৯ ঘণ্টা চট্টগ্রাম ঃ চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন...
নাসির ইস্যুতে মুখ খুললেন পাপন খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার   ১৯:৫৫ ঘণ্টা নাজমুল হাসান পাপন ও নাসির হোসেন ‘খেলার বিষয়ে নাসির কেন জানি...



Leave a Reply