চন্দনাইশে অসহায় পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর

চন্দনাইশ উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদসমূহ

চন্দনাইশে অসহায় পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তরচন্দনাইশ প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার হতদরিদ্র গৃহহীন পরিবারে ঘর নির্মাণ করে দিয়ে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এর আওতায় চন্দনাইশে ৫২টি পরিবারে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার।

জমি আছে-ঘর নেই, নিজ জমিতে সরকার গৃহ নির্মাণ করে মানুষকে বাসস্থানের সুযোগ করে দিচ্ছে। অতীতে এ ধরনের কোন পদক্ষেপ কোন সরকারই গ্রহণ করেনি। মানুষের ৫টি মৌলিক অধিকারের মধ্যে বাসস্থান একটি অন্যতম মৌলিক অধিকার হিসেবে সরকার এ প্রকল্প হাতে নিয়েছে। এ ধারাহিকতায় চন্দনাইশে প্রথম ধাপে ৯ পরিবারে ২ কক্ষ বিশিষ্ট ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। সে লক্ষ্যে ১টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি সকালে উপজেলার সাতবাড়িয়া মোজাহের পাড়া এলাকায় মো. ইসমাইলকে ২ কক্ষ বিশিষ্ট ঘরের চাবি হস্তান্তর করেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, চেয়ারম্যান আহমদুর রহমান ভেট্টা, আ’লীগ নেতা সাখাওয়াত হোসেন শিবলী, আকতার উদ্দিন, ছাত্রলীগ নেতা মাহবুর রহমান লিপু সহ ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংঠনের নেতৃবৃন্দ। প্রথম ধাপে ৯টি পরিবারে ২ লক্ষ ২১ হাজার টাকা ব্যয়ে প্রতি বারে ঘর নির্মাণ করা হয়েছে।

চন্দনাইশে অসহায় পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর

এদিকে গত ২৭ ফেব্রুয়ারি বিকালে উপজেলার পূর্ব সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন শিবলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আহসান ফারুক, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সিরাজী, প্রধান শিক্ষক আয়ুব আলী, পরিচালনা পরিষদ সদস্য প্রফুল্ল দে। পরে তিনি হাশিমপুর খান বটতল এলাকায় সালানা জলসা ও বরকল ছালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসার বার্ষিক সভায় বক্তব্য রাখেন।

==============================

চন্দনাইশে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা
বর্তমান সরকার বাংলা শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষাকেও গুরুত্ব দিচ্ছে

 

Chandonaish islami foundation

আবুল খায়ের মো. তারেক

চন্দনাইশ প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল খায়ের মো. তারেক বলেছেন, বর্তমান সরকার বাংলা শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষাকেও গুরুত্ব দিচ্ছে। এর ফলে মাদরাসা শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। ধর্মীয় অনুভুতি নিয়ে লেখাপড়ায় এগিয়ে যাচ্ছে আজকের মাদরাসার শিক্ষার্থীরা। তারা বাংলা শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় জ্ঞান অর্জন করায় অন্যায়, অবিচার, অনিয়ম, দুর্নীতি থেকে দূরে থেকে দেশের কল্যাণে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গতকাল ২৮ ফেব্রুয়ারি সকালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে মাসিক সমন্বয় সভা মডেল রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সনজীদা শরমিন। প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল খায়ের মো. তারেক। বিশেষ অতিথি আ’লীগ নেতা মাষ্টার আহসান ফারুক উপজেলা সুপারভাইজার এ এইচ এম জহিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাষ্টার টেইনার মাওলানা ফরিদুল আলম, মাওলানা হাফেজ আহমদ, মাওলানা ফোরকান এলাহী, মাওলানা আবদুল আলিম প্রমুখ।

==`==========================

চন্দনাইশে প্রিন্সিপাল আবুল কাসেম বইমেলার সমাপনী দিনে ডা. শাহাদত হোসেন

ডা.শাহাদাত

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ ছাত্র সমিতির উদ্যোগে প্রিন্সিপাল আবুল কাসেম বইমেলার সমাপনী অনুষ্ঠান চন্দনাইশ সদরস্থ শাহ আমিন নগর পার্কে।

গতকাল ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠান মাহমুদ বিন কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন নোমান উল্লাহ বাহার। তানভীর আহমেদ ছিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক একরাম হোসেন, ওমর সুলতান ফাউন্ডেশনের পরিচালক নজরুল ইসলাম, পিপিএস’র নির্বাহী পরিচালক নুরুল হক চৌধুরী, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, শিক্ষক শাহজাহান আজাদ, মেজবাহ উদ্দিন খান ভুট্টো প্রমুখ।

Chandonaish

সমাপনী অনুষ্ঠানের পূর্বে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালী গাছবাড়িয়া সরকারি কলেজ থেকে শুরু হয়ে শাহ আমিন নগর পার্কে এসে শেষ হয়।

========================

চন্দনাইশে ভুয়া তালাকনামা বানিয়ে স্ত্রীকে তালাক দেখিয়ে অন্যত্র বিয়ের চেষ্টা

চন্দনাইশ প্রতিনিধি: উপজেলার ছৈয়দাবাদ এলাকায় মো. লোকমান নামের এক ব্যক্তি ভুয়া তালাকনামা দেখিয়ে ১ সন্তানের জননীকে তালাক দেখিয়ে অন্যত্র বিয়ের চেষ্টা করে। এ ব্যাপারে তার স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ লোকমানকে আটক করে।

জানা যায়, উপজেলার ছৈয়দাবাদ এলাকায় মামার বাড়ীতে বসবাসকারী মোজাহের মিয়া ছেলে মো. লোকমান (৪২) এর সাথে পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার কালিয়াইশের আবদুল আলিমের মেয়ে জুলেখা আক্তার (২৫) এর ইসলামী শরা শরীয়ত মোতাবেক আড়াই বছর পূর্বে বিবাহ কার্য সম্পন্ন হয়। বর্তমানে তাদের সংসারে ৮ মাসের একটি কন্যা সন্তানও রয়েছে।

সুচতুর লোকমান নিজে নিজে তালাকনামা বানিয়ে তার স্ত্রীকে তালাক দেখিয়ে অন্যত্র বিয়ের চেষ্টা করছে জেনে গত ২৭ ফেব্রুয়ারি তার স্ত্রী জুলেখা আক্তার এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগের প্রেক্ষিতে চন্দনাইশ থানা পুলিশ গতকাল ২৮ ফেব্রুয়ারি দুপুরে লোকমানকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলাম বলেছেন, লোকমান একজন প্রতারক, খারাপ চরিত্রের অধিকারী। সে বার্মাইয়া নাগরিকদের সাথে বসবাস করে বিভিন্ন রকম অপকর্ম চালিয়ে যায়। তাছাড়া ইতিমধ্যে সে তিনটির অধিক বিবাহ করেছে। একই সাথে জুলেখা আক্তারের প্রতারণার সুযোগ নিতে গেলে তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করেছে। তাকে নারী ও শিশু নির্যাতন আইনের মামলা দায়েরের প্রস্তুতি চলছে তিনি জানান।

==========================

শোক সংবাদ

সুধীর রঞ্জন বড়ুয়া, চন্দনাইশ প্রতিনিধি:

উপজেলার সুচিয়া বড়ুয়া পাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক সুধীর রঞ্জন বড়ুয়া গত ২৭ ফেব্রুয়ারি রাতে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে যান। গত শনিবার সন্ধ্যায় সুচিয়া সুখানন্দ বিহারে শোকসভা শেষে পারিবারিক শ্মশানে দাহ করা হয়। তার মৃত্যুতে বরকল ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউপি সদস্য অশোক বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ বড়ুয়া, সমাজসেবক ত্রিদিব বড়ুয়া গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নগরীকে আলোকিত করার লক্ষে কানাডার সোলার ভ্যাটেজ কোম্পানীর সাথে মেয়রের বৈঠক... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম : সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এর সাথে সাক্ষাত করেছে কানাডার সোলার ভ্যাটেজ কোম্...
খাগড়াছড়িতে টিআইবির উদ্যোগে পেশাজীবি নারীদের নিয়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  খাগড়াছড়ি প্রতিনিধিঃ সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ি’র উদ্যোগে পেশাজীবি নারীদের নিয়ে এক শীর্ষক আলোচ...
দোহাজারীতে বিদেশী নাগরিক সেজে অভিনব পন্থায় বিকাশ দোকানে চুরি... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  এসএম রাশেদ, চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার দোহাজারীতে এক বিকাশ দোকানীর কাছ থেকে অভিনব পন্থায় ব...
সোহেল হত্যার বিচার ও উপাচার্যকে নিয়ে মিথ্যাচার বন্ধের দাবীতে প্রিমিয়ারের শিক্ষার্থীদের মানববন্ধন... শুক্রবার, ০১ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম মিথুন বিশ্বাস, চট্রগ্রাম : গত ২৯ শে মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ ব্যবসা প্রশাসন অনু...
‘নিজ গ্রুপের অন্তর্কোন্দলেই সোহেল খু’, প্রকাশিত সংবাদের প্রতিবাদ... প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার  ১৭:২৬ ঘণ্টা চট্টগ্রাম : গত বুধবার  (৩০ মার্চ...



Leave a Reply