মঙ্গলবার, ০৮ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : সীতকুন্ড উপজেলার চন্দ্রনাথ ধামে সমবেত পুণ্যার্থীদের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ও ভীড়ের চাপে অন্তত দুই পুণ্যার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার তাদের মৃত্যু হয় বলে জানা যায়।
নিহতরা হলেন- ফটিকছড়ি উপজেলা বাসিন্দা মনোরঞ্জন দাশ ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাসিন্দা বিদ্যুৎ দাশ।
উল্লেখ্য সনাতন ধর্মাবলম্বীদের শিবচতুর্দশী তিথি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা থেকে লাখ লাখ পুণ্যার্থীরা আসে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে। সনাতন ধর্মাবলম্বীদের আগমনে এটি মিলন মেলায় পরিণত হয়।
