এমপিওভুক্তির দাবিতে ধর্মঘটে আইসিটি শিক্ষকরা

রোববার, ১৩ মার্চ ২০১৬  ১৬:১৫ ঘন্টা

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

এমপিওভুক্তির দাবিতে ধর্মঘটে আইসিটি শিক্ষকরা

ঢাকা : এমপিওভুক্তির দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার বিভাগের শিক্ষকরা।

রোববার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ এমপিও বঞ্চিত শিক্ষক সংগঠনের’ ব্যানারে এ কর্মসূচি শুরু করা হয়।

অবস্থান ধর্মঘট পালনরত শিক্ষরা জানান, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মাধ্যমিক স্তরে কম্পিউটার শিক্ষা চালুর পর প্রতিটি বিদ্যালয়ে এ বিষয়ে একজন শিক্ষক নিয়োগ দেয়া হয়। কিন্তু ২০১১ সালের ১৩ নভেম্বর এক পরিপত্রের মাধ্যমে অনুমোদনপ্রাপ্ত প্যার্টানভুক্ত বিষয় আইসিটি শিক্ষকদের এমপিও স্থগিত করা হয়। ২০১২ সালে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয় বাধ্যতামূলক করে সরকার।

তারা জানান, প্রতিটি বিদ্যালয়ের মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আমরা আইসিটি শিক্ষকরা শ্রেণিকক্ষে প্রতিনিয়ত পাঠদান করে চলেছি। কিন্তু দুঃখের বিষয়- আমরা প্যার্টানভুক্ত শিক্ষক হওয়া সত্ত্বেও কোনো ধরনের পারিশ্রমিক বা বেতন-ভাতা ছাড়াই দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে চলেছি। এমপিওভুক্তির দাবিতে আমরা ২০১৫ সালের ৬ এপ্রিল এবং ১৮ মে প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করি। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব, মাউসির মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করি। গত বছরের ১৫ অক্টোবর মাউশি এক পরিপত্রের মাধ্যমে মাধ্যমিক স্তরের আইসিটি শিক্ষকদের এমপিওভুক্ত করার লক্ষ্যে তথ্য সংগ্রহ করে।

শিক্ষকরা আরো জানান, ২০১৫ সালের ১৫ ডিসেম্বর মাউশি এক হাজার ৩৫২ জন আইসিটি শিক্ষকের তালিকা প্রকাশ করলেও এদের এমপিওভুক্তির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তাই এই অবস্থান ধর্মঘট থেকে তাদের দাবি হলো: যোগদানের তারিখ থেকে এমপিওভুক্তিকরণ; আইসিটি বিষয়ে যাদের কাগজ মাউসিতে জমা আছে তাদের মাউশি থেকে এমপিও দেয়া; মার্চ ২০১৬ তারিখের এমপিও বিলে এমপিও নিশ্চিত করা এবং সকল মাধ্যমিক বিদ্যালয়ে আইসিটি পদটি শূণ্য ঘোষণা করা।

দাবি আদায়ে প্রধানমন্ত্রী ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হস্তক্ষেপ কামনা করে আইসিটি শিক্ষক সংগঠন এমপিওভুক্তির বিষয়ে কোনো ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করবে বলে জানান।

সংগঠনটির সভাপতি মো. আশিকুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম শামীমুর রহমানের নেতৃত্বে এসময় অবস্থান ধর্মঘটে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওসমীমা রায়, মোস্তাফিজুর রহমান, এসএম সামীম রহমান ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

সুচি’র বিরোধীতায় সংসদের সামরিক সদস্যরা... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার  ২২:০৭ ঘণ্টা সংসদের সামরিক সদস্যদের বিরোধীতা সত্ত্বেও মিয়ানমারের সংসদ...
গুগলের ‘এপ্রিল ফুলে’ চাকরি হারালো অনেকে... বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ২১:২০ ঘণ্টা চট্টগ্রাম : পহেলা এপ্রিলে চালু হওয়া ‘মাইক ড্র...
মানুষের ভোগান্তি কমাতে চায় সেবার মানসিকতায়... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ১৭:২৯ ঘণ্টা চট্টগ্রাম ঃ চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন...
নাসির ইস্যুতে মুখ খুললেন পাপন খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার   ১৯:৫৫ ঘণ্টা নাজমুল হাসান পাপন ও নাসির হোসেন ‘খেলার বিষয়ে নাসির কেন জানি...
আওয়ামীলীগ পেয়েছে ৩৭২, বিএনপি ৫৮, স্বতন্ত্র ১০৫ টিতে জয়ী... ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ০১ এপ্রিল ২০১৬  শুক্রবার  ২০:০৫ ঘন্টা চট্টগ্রাম : ইউনিয়ন পরিষদের দ্...



Leave a Reply