সোমবার, ১৪ মার্চ ২০১৬ ০১:১৫ ঘন্টা
খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাই রাুউন্ডের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে ৫৯ রানের জয়ের সুবাদের সুপার টেনে নিজেদের জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। কিন্তু সুপার টেনে বেশ কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ দল। গ্রুপে রয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং স্বাগতিক ভারত।
সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে জানতে চাওয়া হয় সুপার টেনকে কিভাবে দেখছে বাংলাদেশ এবং বাংলাদেশ ম্যাচগুলোকে কিভাবে নিচ্ছে। জবাবে মাশরাফি জানালেন বাড়তি কোন চাপ কাজ করছে না দলের মধ্যে। বাংলাদেশ খেলার মধ্যে আছে তাই ভালো কিছুরই আশা করছেন অধিনায়ক।
“আমরা গত বছর থেকে বেশ কয়েকটি টি২০ ম্যাচ খেলেছি। সর্বশেষ এশিয়া কাপ আসরে পাঁচটি ম্যাচ খেলেছি তাই আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। আমি সবসময় বলি আমরা ম্যাচ বাই ম্যাচ এগুতে চাই। বাড়ি আমাদের পাশে হলেও এখানে খেলাটা অনেক কঠিন।”
কিন্তু বাংলাদেশের সুপার টেনের লক্ষ্যটা জানায় গেলেন অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, “আমরা প্রথম ম্যাচটা জিততে চাই। প্রথম ম্যাচটা যদি আমরা আমাদের নিজেদের পক্ষে নিয়ে আসতে পারি তাহলে আমরা ভালো কিছু করতে পারব। তাই পাকিস্তানের বিপক্ষের ম্যাচটি আমাদের জন্য অনেক বেশী গুরুত্বপূর্ণ।”
সুপার টেনে নিজদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হবে বাংলাদেশ দল।

