“রাজপথে রক্ত না দিলে সরকার পরিবর্তন সম্ভব নয়”

সোমবার, ১৪ মার্চ ২০১৬  ১৪:৫৫ ঘন্টা

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

"রাজপথে রক্ত না দিলে সরকার পরিবর্তন সম্ভব নয়"

ঢাকা : ব্যালটের মাধ্যমে আর ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই বলে হতাশা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, রাজপথে রক্ত না দিলে সরকার পরিবর্তন সম্ভব নয়।

সোমবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। সভার শিরোনাম ছিল ‘বিএনপির জাতীয় কাউন্সিল ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন’।

হাফিজ উদ্দিন বলেন, ‘নির্বাচনের মাধ্যমে আর কোনো সরকার পরিবর্তন হবে না। আর এদেশে রাজপথে রক্ত না দিলেও ক্ষমতায় পরিবর্তন সম্ভব নয়। তাই জীবন দেয়ার প্রস্তুতি নিয়ে তরুণদের রাজপথে নামতে হবে।’

বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লুটপাটের সাথে ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপিরা জড়িত উল্লেখ করে তিনি বলেন, ‘টাকা লুট হওয়ার পর সরকার গুজব ছড়িয়ে দিয়েছেন যে, এর সাথে হ্যাকাররা জড়িত। পরে যত দিন যাচ্ছে ততই তস্করদের মুখোশ উন্মোচন হচ্ছে। এর সাথে যদি সেন্ট্রাল ব্যাংকের নামের তালিকা দেখা হয় তাহলে প্রকৃত লুটপাটকারীদের নাম বের হয়ে আসবে। আমরা লুটপাটকারীদের জনসম্মুখে দেখতে চাই।’

জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে মেজর হাফিজ বলেন, ‘কোনো পাগলই বলবে না দেশে নির্বাচন কমিশন আছে। আর এই নির্বাচন কমিশনারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা মো. আতিকুজ্জামানের সভাপতিত্বে এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯০ দশকের ছাত্রলীগ নেতাদের মত বিনিময় সভা... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার ১নং কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯০ দশকের ত্যাগী ও পরিচ্ছন্ন ছাত্রলীগ নে...
সুচি’র বিরোধীতায় সংসদের সামরিক সদস্যরা... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার  ২২:০৭ ঘণ্টা সংসদের সামরিক সদস্যদের বিরোধীতা সত্ত্বেও মিয়ানমারের সংসদ...
গুগলের ‘এপ্রিল ফুলে’ চাকরি হারালো অনেকে... বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ২১:২০ ঘণ্টা চট্টগ্রাম : পহেলা এপ্রিলে চালু হওয়া ‘মাইক ড্র...
মানুষের ভোগান্তি কমাতে চায় সেবার মানসিকতায়... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ১৭:২৯ ঘণ্টা চট্টগ্রাম ঃ চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন...
নাসির ইস্যুতে মুখ খুললেন পাপন খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার   ১৯:৫৫ ঘণ্টা নাজমুল হাসান পাপন ও নাসির হোসেন ‘খেলার বিষয়ে নাসির কেন জানি...



Leave a Reply