সোমবার, ১৪ মার্চ ২০১৬
খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
সাকিব নিজেকে যেন কোথায় হারিয়ে ফেলেছিলেন । ব্যাট হাতেও যেমন ছিলেন অনুজ্জ্বল, বল হাতেও নিজেকে মেলে ধরতে পারেননি একদমই। কিন্তু আজ যেন নিজেকে আবারও ফিরে পেলেন সাকিব আল হাসান। প্রতিপক্ষ ওমানের বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচে সাকিব সবাইকে জানান দিলেন ফিরে এসেছেন তিনি।
ব্যাট হাতে একেবারে শেষের দিকে নেমেছিলেন সাকিব। বল খেলেছেন মাত্র ৯ টি। আর এই ৯ বলেই ২ টি চার এবং একটি ছয়ের সুবাদের ১৭ রানে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান। তার স্ট্রাইক রেট ছিল ১৮৮। এরকম ব্যাটিংই সবাই আশা করে সাকিবের পক্ষ থেকে আর বিশ্বকাপের মূলপর্বের আগে এমন ব্যাটিং আশা জাগাচ্ছে দলের জন্য।
এদিকে বল হাতেও এই ম্যাচে সফল বিশ্বসেরা অলরাউন্ডার। মাত্র ৩ ওভার বল করে রান দিয়েছেন ১৫ আর উইকেট তুলে নিয়েছেন ৪ টি। এমন বোলিং ফিগার তার ফিরে আসার দিকেই ইঙ্গিত দিচ্ছে।
বেশ কয়েকটি ম্যাচে নিজেকে খুঁজে পাচ্ছিলেন না সাকিব। কিন্তু ফর্মে ফিরে আসার জন্য একটি ম্যাচই যথেষ্ট আর ওমানের বিপক্ষে এমন পারফর্মেন্সের পর মূল পর্বে নিজেকে আরও মেলে ধরার চেষ্টাই করবেন সাকিব আল হাসান।

